চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে অ্যাশেজ ভক্তদের পাগলামি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 24, মে 2024
in বিনোদন
A A
ব্যান্ডের সদস্যরা স্টুডিওতে পারফর্ম করছে, দর্শকরা মোবাইল দিয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’বছর বিরতিতে আবারও ইউরোপ সফরে ব্যান্ড ‘অ্যাশেজ’। এবার নেদারল্যান্ড ও ফ্রান্সে আমন্ত্রিত হয়ে সেখানেই গানে-আড্ডায় প্রবাসীদের মাতিয়ে তুলছে দেশের জনপ্রিয় ব্যান্ডটি। শুধু তাই নয়, আগামীতে গানে গানে ইউরোপ মাতানোর সুখবরও জানালো ব্যান্ডটি।

গত ১৯ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় অ্যাশেজের কনসার্ট। এতে তাদের গান শুনতে সুদূর লন্ডন, বেলজিয়াম, বার্সেলোনা ও পর্তুগাল থেকে ছুটে আসা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ব্যান্ড মেম্বাররা।

প্যারিস থেকে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, “ভেন্যুতে জায়গা কম থাকার কারণে অনেকে বাইরে অবস্থান করেছিল। আমাদের সঙ্গে দেখা করা, কথা বলার জন্য অপেক্ষায় ছিল। এমনকি তাদের অনেকেই হোটেল বুকিং না দিয়েই কনসার্ট দেখতে এসেছিল। জিজ্ঞেস করেছিলাম, রাত কোথায় থাকবে। তারা জানায়, এয়ারপোর্টেই অপেক্ষা করবে। সকালের ফ্লাইটে ফিরে যাবে। এই বিষয়গুলো আমাদের অবাক করেছিল। বিদেশের মাটিতে বাংলা গান শোনার জন্য তাদের এই আগ্রহ-পাগলামি সারাজীবন মনে থাকবে।’

প্যারিস কনসার্টে পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছিল ছিল শাহ গ্রুপ। আবাসন সহযোগিতায় ছিল প্যারিস হলিডে আবাসন। আয়োজন এবং সমন্বয়ে ছিলেন দুই বাংলাদেশি; যথাক্রমে রেজা ও নোভা। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

বছর দুয়েক আগে প্রথম ইউরোপ ট্যুর দিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। একসঙ্গে তিন দেশ নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে কনসার্ট করেছিল ব্যান্ডটি। দু’বছর পর ফের ইউরোপে জুনায়েদ ইভান ও তার দল।

এবার নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের আনুষ্ঠানিক আমন্ত্রণে গত ১৩ মে দেশটিতে যান তারা। সেখানে মাননীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতও করেন। কেন এই আমন্ত্রণ? প্রশ্নের উত্তরে ইভান বলেন, “ইউরোপে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, কিংবা আমাদের গানের মধ্যে বিষয়গুলো যুক্ত করতে পারি, এসব নিয়ে দারুণ আলোচনা হয়েছে এম্বাসির সঙ্গে।”

ইউরোপ প্রবাসীদের ভালোবাসায় সিক্ত ব্যান্ড অ্যাশেজ আনন্দের সাথে জানিয়েছে, ইতিমধ্যেই আগামী বছর পর্তুগাল, ইতালি ও ফ্রান্সে কনসার্ট এর ব্যাপারে চূড়ান্ত কথা হয়ে গেছে। কথা চলছে আরও কয়েকটি দেশে। ফলে, গানে গানে অ্যাশেজের টানে ইউরোপবাসীকে অপেক্ষার আমন্ত্রণ জানালেন তারা।

Tags: অ্যাশেজইউরোপগানব্যান্ডলিড বিনোদনসংগীত
Previous Post

কোথায় কোথায় ফেলা হয়েছে আনোয়ারুলের খণ্ডবিখণ্ড লাশ!

Next Post

আমি বলতে পারবো না: সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি বলতে পারবো না: সাকিব

অভিযুক্ত কসাই জিহাদ গ্রেপ্তার, এমপি আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত কসাই জিহাদ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT