চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীকে এক ট্রাক গোলাপ পাঠিয়েছিলেন অমিতাভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 13, আগস্ট 2023
in বিনোদন
A A
শ্রীদেবী ও অমিতাভের ছবি, দুই তারকা একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীদেবীকে বলা হয় ভারতের প্রথম নারী সুপারস্টার। বলিউডে ছিল তার শক্ত অবস্থান। তার ব্যক্তিত্বও ছিল সকলের চেয়ে আলাদা। নব্বইয়ের দশকে তিনি অমিতাভের এর সমপরিমাণ পারিশ্রমিক চেয়ে সকলকে চমকে দিয়েছিলেন। সেই অমিতাভই শ্রীদেবীকে একবার পাঠিয়েছেন এক ট্রাক গোলাপ। কিন্তু কেন?

অমিতাভ ও শ্রীদেবীকে নিয়ে ‘আজুবা’ সিনেমা নির্মাণ করতে চাইলেন শশী কাপুর। চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হননি শ্রীদেবী। এরপর রমেশ সিপ্পি ‘রাম কি সীতা শ্যাম কি গীতা’ সিনেমায় অমিতাভ-শ্রীদেবী জুটিকে নিতে চাইলেন। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত হয়নি। চরিত্র পছন্দ না হওয়ায় অমিতাভের সঙ্গে একের পর এক সিনেমা ফিরিয়ে দিতে থাকেন শ্রীদেবী। এরপর প্রযোজক মনোজ দেশাই এবং পরিচালক মুকুল আনন্দ ‘খুদা গাওয়া’ সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন। বড় বাজেটের এই ছবির গল্প আফগানিস্তান কেন্দ্রিক। নায়ক হিসেবে অমিতাভকে নেয়ার পরে নির্মাতারা শ্রীদেবীকে চাইছিলেন। কিন্তু প্রস্তাব নিয়ে গেলেও রাজি করাতে পারছিলেন না।

শ্রীদেবীকে রাজি করাতে অমিতাভ বচ্চন এক ট্রাক গোলাপ পাঠান। এতে কিছুটা মন গলে শ্রীদেবীর। কিন্তু পেশাগত অজুহাত দেখিয়ে তিনি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন এবং বলেন ছবিতে তার চরিত্রটি অমিতাভের তুলনায় খুবই দুর্বল। তিনি ছবিতে দ্বৈত চরিত্র চেয়ে বসেন নির্মাতাদের কাছে।

শ্রীদেবীর কথা কী ফেলা যায়! নির্মাতারা শ্রীদেবীকে মা এবং মেয়ের চরিত্র দুটি দেন। ‘খুদা গাওয়া’ বক্স অফিসে হিট হয়। অমিতাভের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে সেই ছবি।

অমিতাভের সঙ্গে ‘ইনকিলাব’, ‘আখেরি রাস্তা’ সিনেমায় অভিনয় করেছিলেন শ্রীদেবী। অভিনেত্রীর ৬০ তম জন্মদিন আজ।

সূত্র: কইমই

Tags: অমিতাভ বচ্চনশ্রীদেবী
Previous Post

প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

Next Post

তিন দিনে ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার’

Next Post
জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের নতুন সিনেমার শুটিং সেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনে ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার’

অফিসিয়ালরা ম্যাচের সময় লাল কার্ড দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্লো ওভার রেট’ ঘিরে এবার ক্রিকেটে লাল কার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT