চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনে ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 13, আগস্ট 2023
in বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের নতুন সিনেমার শুটিং সেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে রজনীকান্ত অভিনীত সিনেমা মানেই যেন ব্লকবাস্টার হিট। দীর্ঘ দুই বছর পর মুক্তি প্রাপ্ত রজনীকান্তের ‘জেলার’ সিনেমা থেকে আবারও সেই প্রমাণ মিললো ।

শুক্রবার (১০ আগস্ট) বিশ্বজুড়ে ২ হাজার ৯০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। আর মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটি আয় করেছে ১২৭ কোটি রুপি।

বলি মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘জেলার’ আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০ কোটি রুপি। শুরু তাই নয়, ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি।

এদিকে বক্স অফিসের ফলাফল জানার পরেই সোজা বদরিনাথ মন্দিরে পুজা দিতে চলে যান ‘থালাইভা’। শনিবার (১২ আগস্ট) উত্তরাখণ্ডের বদরিনাথ মন্দিরে দেখা যায় রজনীকান্তকে। সূত্রের খবর, পুজা দিতে প্রায় ৩০ মিনিট মন্দিরে ছিলেন তিনি।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন। যার পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং প্রযোজনা করেছেন কালানিথি মরন।

‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, ও জ্যাকি শ্রফকে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

Tags: জেলারবক্স অফিসব্লকবাস্টাররজনীকান্ত
Previous Post

শ্রীদেবীকে এক ট্রাক গোলাপ পাঠিয়েছিলেন অমিতাভ

Next Post

‘স্লো ওভার রেট’ ঘিরে এবার ক্রিকেটে লাল কার্ড

Next Post
অফিসিয়ালরা ম্যাচের সময় লাল কার্ড দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্লো ওভার রেট’ ঘিরে এবার ক্রিকেটে লাল কার্ড

শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT