চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে কবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 27, জুলাই 2024
in বিনোদন
A A
শাফিনের জানাজা শেষে মরদেহ দেশে আসছে, উপস্থিত জনতা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। তার মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানা গেছে, আমেরিকার স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। অশ্রুসজল চোখে প্রিয় শিল্পীকে বিদায় জানান সাধারণ ভক্ত অনুরাগীরা।

জানাজা শেষে শাফিনের কনসার্ট-এর আয়োজকরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে এই শিল্পীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন তারা।

এদিকে শোনা যাচ্ছে, শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসতে যুক্তরাষ্ট্র গেছেন তার স্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে শাফিনের মরদেহ নিয়ে শিগগির ঢাকায় ফিরবেন তিনি।

শাফিনের ছেলে আযরাফ জানিয়েছেন, বাবার মরদেহ ঢাকায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। কবে নাগাদ নিয়ে আসা সম্ভব হয়নি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাফনের বিষয়েও এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান আযরাফ। তবে বনানীতে বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে শাফিনকে দাফন করা হবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, একটি কনসার্টে অংশ নিতে চলতি মাসের ৯ তারিখে যুক্তরাষ্ট্র সফরে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ছিলো সেই কনসার্ট, কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বহু কালজয়ী গানের এই শিল্পী।

Tags: ব্যান্ডমাইলসলিড বিনোদনশাফিন আহমেদসংগীত
Previous Post

বাংলাদেশি সেলিমের মৃত্যুদণ্ড মালদ্বীপের হাইকোর্টে বহাল

Next Post

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ধানুশ

Next Post
ধানুশের রেকর্ড ভাঙার দৃশ্য, দর্শকদের উচ্ছ্বাসে ভরা পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ধানুশ

ইরেশের ছবি, তিনি একজন সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদে গুলিবিদ্ধ সেই শিশুর মৃত্যুতে সরব ইরেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT