চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি সেলিমের মৃত্যুদণ্ড মালদ্বীপের হাইকোর্টে বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 27, জুলাই 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি সেলিমের ছবি, যিনি মৃত্যুদণ্ডের মামলার জন্য মালদ্বীপে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিক শা আলম মিয়া (সেলিম) (২৯) এর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মালদ্বীপের ফৌজদারি আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) মালদ্বীপের হাইকোর্ট থেকে বাংলাদেশি অভিবাসী শ্রমিক শা আলম মিয়া ওরফে সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এর আগে ফৌজদারি আদালতের মৃত্যুদণ্ডের বৈধতা নিশ্চিত করতে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

ছুরি ও দুটি ধারালো লোহার বার দিয়ে বুকে ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয় মালদ্বীপের নাগরিক মাহমুদকে। মাহমুদের লাশ বস্তায় ভরে একটি কূপে ফেলে দেওয়া হয়। সেলিম এর আগে স্বীকার করেছিলো যে, সে টাকার লোভে এটা করেছে। মাহমুদের পরিবার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে চায়।

মালদ্বীপের নাগরিককে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবারের মতো একজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেলিমের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার কামালপুর গ্রামে। ২০২২ সাল থেকে দীর্ঘ সময়ে সেলিম মিয়া তার সাজার বিরুদ্ধে কোনো আপিল দাখিল করেন নি।

বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী সেলিমের সাজার বৈধতা নিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হন। পরে আদালতের শুনানিতে সেলিম তার মৃত্যুদণ্ড বহাল রাখতে বলেন। সেলিম চিৎকার করে বলেন, তিনি আর নতুন আইনজীবী চান না। সাজাটি যেমন আছে তেমনই থাকুক। কারণ কর্তৃপক্ষের কেউই তার বক্তব্য গ্রহণ করছেন না।

মালদ্বীপের স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবু বকুরকে নির্মমভাবে হত্যা এবং দ্বীপে একটি পরিত্যক্ত কূপে তার মরদেহ ফেলে রাখার ঘটনা ঘটলে ২০২১ সালের অক্টোবরে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিমের মৃত্যুদণ্ড ঘোষণা করে মালদ্বীপের ফৌজদারি আদালত।

মালদ্বীপের ইতিহাসে এটিই প্রথম কোন বিদেশিকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার ঘটনা।

Tags: মালদ্বীপমৃত্যুদণ্ড
Previous Post

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে দায়িদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার চাইলেন রওশন এরশাদ

Next Post

যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে কবে?

Next Post
শাফিনের জানাজা শেষে মরদেহ দেশে আসছে, উপস্থিত জনতা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে কবে?

ধানুশের রেকর্ড ভাঙার দৃশ্য, দর্শকদের উচ্ছ্বাসে ভরা পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ধানুশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT