চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন ও নতুন কারিকুলাম নিয়ে যা জানা গেল

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
3:06 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in শিক্ষা
A A
এসএসসি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই অভিভাবকদের মনে প্রশ্ন ছিল যে, যেহেতু ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা হবে নতুন কারিকুলাম অনুযায়ী, তাহলে কি পরিবর্তন আসবে এসএসসি পরীক্ষার নামে? এমন এক প্রশ্নের জবাবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত নাম পরিবর্তনের কোন সিদ্ধান্ত নেই বা নাম পরিবর্তন করা নিয়ে কোন কিছু ভাবাও হয়নি। তবে ৫ ঘণ্টার পরীক্ষাসহ নতুন কারিকুলাম নিয়ে বেশ কিছু স্পষ্ট ধারণা দিয়েছে বোর্ড।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানান, নতুন কারিকুলাম আসলেও এসএসসি পরীক্ষার নামে কোন পরিবর্তন আসবে না।

‘নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে কার্যক্রমভিত্তিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। কার্যক্রমের পর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সাথে মিল রেখে।’

বিশ্লেষক বক্তা চ্যানেল আই অনলাইন, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
এনসিটিবি সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান

নতুন নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে মো. মশিউজ্জামান বলেন, আমরা এ সংক্রান্ত একটি খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দিয়েছি। কমিটি তা মূল্যায়ন করে মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার।

তিনি আরও বলেন, ৫ ঘণ্টার পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পুরো সময়টা পরীক্ষার কেন্দ্রে থাকতে হবে, পরীক্ষার হলে নয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা চাহিদা অনুযায়ী প্রথমে বিভিন্ন কার্যকলাপে অংশ নিবেন। এর সময় বিষয়ভেদে একেকরকম হবে। যে পরীক্ষার জন্য যতটুকু সময় বরাদ্দ দেয়া হবে ততক্ষণ তারা ব্যবহারিক কার্যক্রমে অংশ নিবেন। এরপর বিরতি নিয়ে তারা ওই সময়টাতে কী করেছেন, তা খাতায় তুলে ধরবে। এই সময় সাধারণ পাবলিক পরীক্ষার মতোই খাতা দেয়া হবে। শিক্ষার্থীরা তাদের কার্যক্রম সম্পর্কে খাতায় লিখবেন। আর পরীক্ষা শেষে একযোগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

বোর্ডসূত্রে জানা গেছে, নতুন কারিকুলামে প্রতিটি মিড টার্ম ও চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে অন্য কেন্দ্রে। আর চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে নিজ স্কুলে। এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এতে ছয়টি সেশন থাকবে।

এছাড়াও নতুন কারিকুলামে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০টি সাধারণ বিষয় পড়তে হবে। এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতি বছর দুটি পাবলিক পরীক্ষা হবে। গত বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে এবং আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে এ নিয়ম। এর আলোকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে।

Tags: নাম পরিবর্তন
Previous Post

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে পুড়ছে বোরো ধান, ফল ও সবজি

Next Post

৫১তে শচীন, স্মৃতির ভেলায় কিংবদন্তির রেকর্ড গাঁথা

Next Post
শচীন টেন্ডুলকারের ৫১তম জন্মদিনে স্মৃতির ভেলায় রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫১তে শচীন, স্মৃতির ভেলায় কিংবদন্তির রেকর্ড গাঁথা

সালমান খানের ছবি, তিনি এক casual পোশাকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন সালমান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT