চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১তে শচীন, স্মৃতির ভেলায় কিংবদন্তির রেকর্ড গাঁথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন টেন্ডুলকারের ৫১তম জন্মদিনে স্মৃতির ভেলায় রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ এপ্রিল, ১৯৭৩ সালে এইদিনে পৃথিবীতে এসেছিলেন ‘মাস্টার ব্লাস্টার’খ্যাত শচীন রমেশ টেন্ডুলকার। কিংবদন্তি ব্যাটারের ৫১তম জন্মদিন আজ। ভারতীয় ক্রিকেট মহাতারকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির দেখা মিলছে ভক্তকুলের। দেখা মিলছে ক্রিকেট ছাড়লেও সেই ‘শচীন, শচীন’ শোর একই রয়ে গেছে লিটল মাস্টারকে ঘিরে।

ভারতের সবচেয়ে বড় শহর মহারাষ্ট্রের মুম্বাইয়ে ২৪ এপ্রিল জন্ম ‘লিটল মাস্টার’ টেন্ডুলকারের। ১৯৮৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু ডানহাতি ব্যাটারের। ২০১৩ সালে সবধরনের ক্রিকেট থেকে গ্লাভস খুলে রাখার আগপর্যন্ত অসংখ্য রেকর্ডের মালিক বনেছেন।

টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড টেন্ডুলকারের দখলে। মোট ২০০ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৩২৯ ইনিংসে ব্যাট করেছেন। সর্বাধিক রানের রেকর্ডও তার দখলে, সাদা পোশাকে রেখে গেছেন ১৫,৯২১ রান। ৫৩.৭৮ গড়ের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি তার অপরাজিত ২৪৮ রানের, বাংলাদেশের বিপক্ষে মিরপুরে।

টেস্টে সর্বাধিক ম্যাচ ও রানের মতো সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও শচীনের দখলে। ২০০ ম্যাচের ক্যারিয়ারে ৫১টি সেঞ্চুরি রয়েছে তার, ফিফটি ৬৮টি। বৈচিত্র্যময় ক্যারিয়ারে বোলিংয়ে বেশ সমৃদ্ধ না হলেও অফস্পিন করতেন টেন্ডুলকার। ১৪৫ ইনিংসে বল করে নিয়েছেন ৪৬ উইকেট।

ওয়ানডে ক্যারিয়ারেও সমৃদ্ধ টেন্ডুলকার। সর্বাধিক টেস্ট ম্যাচের মতো সর্বাধিক ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডও তার। প্রায় দুই যুগের ক্যারিয়ারে ৪৬৩ ওয়ানডে খেলেছেন। যার মধ্যে ব্যাটিং করেছেন ৪৫২ ম্যাচে। ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড শচীনের দখলে।

৪৬৩ ম্যাচের সমৃদ্ধ ক্যারিয়ারে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার ৪৪.৮৩ গড়ে ১৮,৪২৬ রান রেখে গেছেন নামের পাশে। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২০০ রানের। ২০২৩ সালে ভারতে হওয়া বিশ্বকাপের আগপর্যন্ত ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড দখলে রেখেছিলেন। ৫০ সেঞ্চুরি করে বিরাট কোহলি সেটি ছাড়িয়ে গেছেন। ওয়ানডেতে ৯৬টি ফিফটি রয়েছে টেন্ডুলকারের।

টেস্টে বেশি না হলেও ওয়ানডেতে প্রায়ই হাত ঘোরাতেন ডানহাতি স্পিনে। ৪৬৩ ম্যাচের মধ্যে বল করেছেন ২৭০ ম্যাচে। নামের পাশে যুক্ত করেছেন ১৫৪ উইকেট। ম্যাচে চার উইকেট নিয়েছেন চারবার, পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন দুবার। ভারতের হয়ে টি-টুয়েন্টি খেলেছেন মাত্র একটি, নামের পাশে ১০ রান এবং একটি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়াতেও রেকর্ড সমৃদ্ধ মহাতারকার। ৩১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৫,৩৯৬ রান করেছেন। গড় ৫৭.৮৪ এবং সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২৪৮ রানের। ৮১টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি রয়েছে ১১৬টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭১ উইকেট রয়েছে তার।

‘টেন্ডল্যা’ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিস্ট এ’তে। ৫৫১ ম্যাচে ৪৫.৫৪ গড়ে ২১,৯৯৯ রান করেছেন। সেঞ্চুরির সংখ্যা ৬০টি এবং ফিফটি ১১৪টি। সর্বাধিক রানের ইনিংসটি অপরাজিত ২০০ রানের। সবচেয়ে বেশি ২০১ উইকেট পেয়েছেন লিস্ট-এ ক্যারিয়ারে। যার মধ্যে চারবার চার উইকেট এবং দুবার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।

টেন্ডুলকারের ক্যারিয়ারের সংক্ষিপ্ত সফরটি টি-টুয়েন্টিতে। এখানে মাত্র ৯৬ ম্যাচ খেলেছেন। ৩২.৯০ গড়ে ২,৭৯৭ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১০০। একটি সেঞ্চুরির পাশাপাশি ১৬টি ফিফটি রয়েছে তার। আট ইনিংসে বল করে নিয়েছেন দুটি উইকেট।

ভারতীয় ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন সমৃদ্ধ ক্যারিয়ারে বিশ্বজয়ের পালক যোগ করেছিলেন। ২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জেতে ভারত। বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন টেন্ডুলকার। আসরের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। ক্রিকেটের অসংখ্য কীর্তিতে নাম লেখানো মহাতারকার জন্মদিন আজ। শুভ জন্মদিন শচীন রমেশ টেন্ডুলকার।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০১১ধোনিপাকিস্তানভারতমুম্বাইলিড স্পোর্টসশচীন
Previous Post

এসএসসি পরীক্ষার নাম পরিবর্তন ও নতুন কারিকুলাম নিয়ে যা জানা গেল

Next Post

মুম্বাইয়ের ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন সালমান?

Next Post
সালমান খানের ছবি, তিনি এক casual পোশাকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন সালমান?

জনতা রানা প্লাজা ধসের দোষীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ধসে দোষীদের বিচার না হওয়ায় উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT