চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমির নাটকের নাম সাজেস্ট করলেন ২৫ হাজার মানুষ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in বিনোদন
A A
কাইয়াল আফরিন ওনের সোশ্যাল মিডিয়া পোস্টের ছবি, যেখানে তিনি নতুন গানের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গুডবাজ’ এবং ‘ব্যাডবাজ’ নামে দুটি নাটক বানিয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। বন্ধুত্ব, ট্রিপ, ফান, প্রেম, নিউ ম্যারিড কাপল, খুনসুটির গল্পগুলো নিয়ে নাটক দুটি থেকে গেল বছর ব্যাপক সাড়া পান জনপ্রিয় এই নির্মাতা। তাই নির্মাতা চাচ্ছিলেন পরের কিস্তি!

দর্শকরাও চাচ্ছিলেন নতুন কিছু হোক। তাই নতুন গল্প তৈরি করেন অমি। কিন্তু নাম খুঁজে পাচ্ছিলেন না! এ কারণে দর্শকদের কাছে নাম জানতে চেয়ে একটি পোস্ট দেন। ‘গুডবাজ’ এবং ‘ব্যাডবাজ’ এরপরে কী ‘বাজ’? এমন নাম জানতে চেয়ে তিনদিন আগে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দেয়ার পর অবিশ্বাস্য সাড়া পেয়েছেন অমি।

২৫ হাজার মানুষ অমির নাটকের নাম সাজেস্ট করেন। শুধু তার পেইজে ২২ হাজার মানুষ নাটকের নাম সাজেস্ট করেন। পাশাপাশি পলাশ, পারসা ইভানাদের ফেসবুকেও হাজার হাজার অনুসারী নাম সাজেস্ট করেন। নির্মাতা অমি জানান, সবমিলিয়ে ২৫ হাজার মানুষ নাম সাজেস্ট করেছেন!

ফেসবুক ঘেঁটে দেখা যায়, কেউ চাপাবাজ, কেউ ফাপরবাজ, কেউ গুটিবাজ, নীতিবাজসহ হাজার হাজার মজার নাম দিয়ে মন্তব্য করেছেন।

কাজল আরেফিন অমি বলেন, যে গল্পটা বানিয়েছি এর সঙ্গে ‘লাভবাজ’ নামটা একেবারে পারফেক্ট। অনেকেই ‘লাভবাজ’ নাম দিয়ে মন্তব্য করেছেন। এ কারণে এই নামটি নির্বাচন করেছি। সত্যি বলতে, দর্শকদের এই রেসপন্স আমাকে নতুন করে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস ‘লাভবাজ’ দেখে দর্শক অন্যরকম ফিল পাবেন।

অমি আরও বলেন, আগে নাটক দুটিতে যে ক্যারেকটারগুলো ছিল সেগুলো মানুষ মনে রেখেছে। এ কারণে তারা ‘গুডবাজ’ এবং ‘ব্যাডবাজ’ মনে রেখেছে। এবার বন্ধুত্বের মধ্যে হিডেন লাভ থাকে, সেই লাভেবল গল্প এনে ‘লাভবাজ’ বানাবো। আগামী ভ্যালেন্টাইনে ‘লাভবাজ’ মুক্তি পাবে।

 

ঢাকা/এনই/এমটিএল

Tags: অমির নাটকইভানাকাজল আরেফিন অমিকাবিলানাটকপলাশপারসা ইভানা
Previous Post

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Next Post

বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে হাত পুড়িয়ে দেব: বাহাউদ্দিন নাছিম

Next Post
সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে হাত পুড়িয়ে দেব: বাহাউদ্দিন নাছিম

আনসার-ভিডিপির উপ-মহাপরিচালকদের র‍্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাংক ব্যাজ পরলেন আনসার-ভিডিপির ছয় উপ-মহাপরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT