চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে হাত পুড়িয়ে দেব: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in রাজনীতি
A A
সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস করতে আসলে আমরা কেবল হাত ভেঙে দেবনা, হাত পুড়িয়ে দেব।

মঙ্গলবার ৭ নভেম্বর দুপুরে নড়াইলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগামী ১৩ নভেম্বর খুলনায় শেখ হাসিনার জনসভা সফল করতে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

তিনি বলেন, এটা শুধু মুখের কথা নয়, এবার আমরা বাস্তবায়ন করব। আমরা কীভাবে বাস্তবায়ন করব, সন্ত্রাসীদের মোকাবিলা করব, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কিছু আলাপ করেছি, আপনারা জেনে যাবেন। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মোকাবিলা করার কৌশল আমাদের কাছে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকিয়ে থাকলে চলবে না। তারা তাদের কাজ করবে। আমরা আমাদের কাজ করব।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করেছে। পেট্রলবোমা মেরেছে। রাস্তাঘাটে বেরিকেড সৃষ্টি করেছে, গাছ কেটে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে। পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।  বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি, সিএনজি ধ্বংস করেছে, আগুন দিয়েছে, ক্ষতি করেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবার সন্ত্রাস শুরু করেছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, জনসভায় জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, জানান দিতে চাই যে বিএনপি-জামায়াতসহ তোমাদের সন্ত্রাসীরা যদি বাংলাদেশের কোথাও সন্ত্রাস করে আমরা শুধু নড়াইল নয়, খুলনা নয়, সারা বাংলাদেশের বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনো ধররনের সন্ত্রাস বাংলাদেশে আমরা করতে দেব না।

এসময় প্রধান অতিথি বাহাউদ্দিন নাছিম ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, নড়াইল-০১ আসনের এমপি কবিরুল হক মুক্তি।

জেলা আ.লীগের সভাপতি এড সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় বর্ধিত সভায় বিভিন্ন ইউনিটের সভাপতি বক্তব্য রাখেন। এ সময় জেলা-উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
Previous Post

অমির নাটকের নাম সাজেস্ট করলেন ২৫ হাজার মানুষ!

Next Post

র‍্যাংক ব্যাজ পরলেন আনসার-ভিডিপির ছয় উপ-মহাপরিচালক

Next Post
আনসার-ভিডিপির উপ-মহাপরিচালকদের র‍্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাংক ব্যাজ পরলেন আনসার-ভিডিপির ছয় উপ-মহাপরিচালক

বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা একত্রে ইসরায়েলিদের অবিচার রুখে দেওয়ার আহ্বানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলিদের অবিচার রুখে দিতে "এক" হওয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT