চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবন থেকে এসে নির্বাচনের প্রস্তুতি ও তফসিল ঘোষণা বিষয়ে জানালেন সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 09, নভেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলনে সিইসি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। তাছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাংবিধানিক যে ধারাবাহিকতা রয়েছে, তা যেকোনো মূল্যে অব্যাহত রাখতে বলেছেন রাষ্ট্রপতি।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের সকল প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে তফসিল ঘোষণা করব এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে।

সিইসি বলেন, ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাকতা রয়েছে। সেই বিষয়টি রাষ্ট্রপতিকে জানিয়েছি। নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতির কথা তাকে বলেছি। সব শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্মতি দিয়েছেন। আমরা এখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করব।

তিনি বলেন, তফসিলের তারিখ ঠিক করতে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। তবে সেই তারিখ স্বল্প সময়ের মধ্যেই হবে। তফসিল কি ১৫ তারিখের মধ্যেই হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই সিদ্ধান্ত এখনও হয়নি। রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি।

এর আগে দুপুর ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে পৌঁছায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।

Tags: নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনাররাষ্ট্রপতিসিইসি
Previous Post

ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির

Next Post

হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের গল্পে লাভলুর নাটক!

Next Post
নেতৃস্থানীয় ব্যক্তিরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের গল্পে লাভলুর নাটক!

অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি পেয়েছেন তামান্না ফেরদৌস. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে তামান্না ফেরদৌসকে অব্যহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT