চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের গল্পে লাভলুর নাটক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 09, নভেম্বর 2023
in বিনোদন
A A
নেতৃস্থানীয় ব্যক্তিরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ প্রয়াত হয়েও বেঁচে আছেন লাখও কোটি অনুসারীর হৃদয়ে। হাজারও তরুণ স্বপ্ন দেখেন হুমায়ূন আহমেদ হওয়ার। তেমনই এক স্বপ্নবাজ তরুণের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। যেটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু। 

নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, হুমায়ূন আহমেদের মতো মহান মানুষকে অনেকে ফলো করেন। তার মতো লেখক হতে চায়। তেমনই এক তরুণের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। কাল্পনিকভাবে গল্প সাজিয়ে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাটকটি নির্মিত হয়েছে।

গল্পে দেখা যাবে, বড়লোক বাবার একমাত্র সন্তান যার নিজের নামের সঙ্গে হুমায়ূন আহমেদের নামের মিল। এমনকি তার বাবা-মায়ের নামও হুমায়ূন আহমেদের বাবা-মায়ের সঙ্গে মিল। সে সত্যিকার অর্থেই হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক বাবা-মায়ের সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবেনা– এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এগিয়ে যায় গল্প।

এ নাটকে হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের চরিত্রে অভিনয় করেছে জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছে রিয়া। ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ রচনা করেছেন রাজিয়া সুলতানা জেনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শিল্পী সরকার অপু, রোশানসহ অনেকে।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই তে ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকটি প্রচার হবে।

Tags: গুলতেকিনচ্যানেল আইজুনায়েদ বোগদাদীডলি জহুরনাটকরোশানলিড বিনোদনশিল্পী সরকার অপুসালাহউদ্দিন লাভলুহুমায়ূন আহমেদ
Previous Post

বঙ্গভবন থেকে এসে নির্বাচনের প্রস্তুতি ও তফসিল ঘোষণা বিষয়ে জানালেন সিইসি

Next Post

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে তামান্না ফেরদৌসকে অব্যহতি

Next Post
অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি পেয়েছেন তামান্না ফেরদৌস. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে তামান্না ফেরদৌসকে অব্যহতি

পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন, শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান পোশাক শ্রমিকদের মজুরি বাজারদরে অযৌক্তিক: সাবেক ছাত্রনেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT