চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গেলরা ভালোবাসা দিবসে যা করতে পারেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in লাইফস্টাইল
A A
একজন নারী নিজের প্রেমের অনুভূতি প্রকাশ করছেন, হৃদয়ের সাথে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজিলা নূর: অনেকে মনে করেন ভ্যালেন্টাইনস ডে কেবল যুগলদের দিন। এ দিনটি সিঙ্গেলদের জন্য অস্বস্তিকর, অপ্রয়োজনীয় এবং উদ্বেগের। বছরের অন্যতম রোমান্টিক দিনটিও হতে পারে সবচেয়ে চাপের দিন, যদি নিজেকে একা ভাবেন।

তাই ভ্যালেন্টাইনস ডে-তে নিঃস্ব বা একা বোধ না করে প্রাণ ভরে দিনটি উপভোগ করতে যা করতে পারেন:

বন্ধুদের সাথে দিনটি উদযাপন করার পরিকল্পনা করুন

আপনার অন্যান্য সিঙ্গেল বন্ধুদেরও সঙ্গী নেই। তাই সিঙ্গেল বন্ধুরা মিলে মন খারাপ না করে একসাথে দিনটি আনন্দময় করার পরিকল্পনা করতে পারেন। বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর মাধ্যমে দিনটি সুন্দর করতে পারেন। সেটি হতে পারে কোথাও ঘুরতে যাওয়া কিংবা একসাথে বসে আড্ডা দেয়া।

নিজের যত্ন নিন

ভালোবাসা দিবসে পরিচিত সবাই ব্যস্ত? চিন্তার কিছু নেই। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের বিশেষ যত্ন নিন। নিজের পছন্দের কাজটি করতে পারেন। পছন্দের খাবার খেতে পারেন কিংবা সুন্দর করে নিজেকে সাজাতে পারেন। নিজেকে দিতে পারেন উপহার। হতে পারে সেটি ফুল কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস। আপনাকে খুশি করবে এমন কাজ করতে পারেন দিনটিতে।

আপনার পরিবারের সাথে একটি বিশেষ দিন পরিকল্পনা করুন

ভ্যালেন্টাইনস ডে শুধুমাত্র প্রেম উদযাপনের জন্য এমন কোনো কথা নেই। পরিবারের সাথে সুন্দর সময় কাটনো ভ্যালেন্টাইন্স ডে-কে আরও সুখময় করে তুলতে পারে। সিঙ্গেল অভিভাবকেরা সন্তানদের সাথে দিনটি উপভোগ করার পরিকল্পনা করতে পারেন।

ট্রিপ পরিকল্পনা করতে পারেন

বন্ধুদের সাথে বা একা একা ভ্যালেন্টাইন্স-ডে ভ্রমণে যাওয়ার নিখুঁত অজুহাত হতে পারে। শহরের যান্ত্রিকতা থেকে দূরে, নতুন কোনো জায়গায় যেতে পারেন। বসন্তের কোমল দিনে সিঙ্গেল থাকার বিষণ্ণতা কেটে যাবে নিমিষেই।

শখের কাজ করুন

পড়তে ভালোবাসেন? আপনার প্রিয় বইটি পড়তে শুরু করেন। সিনেমা দেখতে ভালোবাসলে চিপস, পপকর্ন নিয়ে বসে পরুন সিনেমা দেখতে। সাজতে পছন্দে করলে সাজগোজ করুন। নিজেকে পরিপাটি করে তুলুন। বাগান করলে নিজেকে পছন্দের গাছের পরিচর্যা করুন। বন্ধুকে গাছ উপহার দিতে পারেন। যা আপনার মন ভালো করবে তাই করুন।

কিছুই না করা

আপনি ভ্যালেন্টাইন্স ডে-কে পুরোপুরি উপেক্ষা করার সিদ্ধান্তও নিতে পারেন। দৈনন্দিন কাজগুলি করা বা শুয়ে বসে অলস একটি দিন কাটাতে পারেন ভালোবাসা দিবসে।

১৪ ফেব্রুয়ারি ক্যালেন্ডারের অন্যান্য সাধারণ দিনের মতোই একটি দিন। তাই বছরের অন্য যে কোনোদিনের মত নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন না।

Tags: ভালোবাসা দিবসযা করবেনসিঙ্গেল
Previous Post

উচ্চতা বাড়াতেই অনন্ত জলিলের পায়ের নীচে মাটি?

Next Post

ফ্রান্সের মাঠে মেসির সমর্থন চান আলমাদা

Next Post
মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের মাঠে মেসির সমর্থন চান আলমাদা

বিমানটি মরুভূমি অঞ্চলে রুটে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসকে ইসরায়েলে যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT