চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে তারেক-ইউনূসের বৈঠক নিয়ে যা বললেন ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 10, জুন 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা লন্ডনে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার (১৩ জুন) সকালে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জুন) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবার স্থানীয় সময় সময় ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, এই সাক্ষাতে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে আমরা মনে করছি। রাজনৈতিক অচলাবস্থা দূর করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় স্বার্থে এই দুই নেতার মধ্যে সংলাপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এসেছে।

তিনি জানান, বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে।

ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। রাজা চার্লসের হাত থেকে নেবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ১১ জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল। সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

Tags: ড. ইউনুসতারেকতারেক রহমানবাংলাদেশবিএনপিমির্জা ফখরুলযুক্তরাজ্য
Previous Post

২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নিকোলাস পুরানের

Next Post

নিহত আনারের কোটি টাকার প্রাডো কুষ্টিয়ায়, কে রাখল?

Next Post
কুষ্টিয়ায় প্রাডো গাড়ি উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত আনারের কোটি টাকার প্রাডো কুষ্টিয়ায়, কে রাখল?

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পৌঁছেছেন, শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT