চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত আনারের কোটি টাকার প্রাডো কুষ্টিয়ায়, কে রাখল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 10, জুন 2025
in বাংলাদেশ
A A
কুষ্টিয়ায় প্রাডো গাড়ি উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিহত আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।

সোমবার (৯ জুন) দিবাগত রাত বারোটার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে এটি খুঁজে পাওয়ার কথা জানায় পুলিশ। গাড়ির ভেতরে পাওয়া গেছে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার। কালো রঙের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন। তিনি বলেন, ‘গাড়ির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গাড়ি থেকে কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি সাবেক এমপি আনারের।’

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই গাড়িটি ভবনের গ্যারেজে রেখে মাঝে মাঝে শুধু স্টার্ট দেওয়া হতো। স্থানীয়দের সন্দেহ থেকে বিষয়টি পুলিশের নজরে আসে।

ভবনের কেয়ারটেকার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে ‘জেনুইন লিফ কোম্পানি’ নামের একটি বিদেশি সিগারেট কোম্পানি। তারা গাড়িটি সেখানে রাখার ব্যবস্থা করে। ভবনের কেয়ারটেকার আলমগীর জানান, কোম্পানির জিএম বেলাল ও সিইও জাহিদ গাড়িটির দেখভালের দায়িত্বে ছিলেন।

গাড়িটির চালক শান্ত দাবি করেন, তিনি আগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালাতেন। বর্তমানে তিনি জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত। তার ভাষ্য, “উর্দ্ধতনদের নির্দেশে শুধু স্টার্ট দিতাম, চালাতাম না। মালিক কে জানি না।”

জানা গেছে, ভবনের ভাড়াটিয়া হিসেবে গাড়িটি পার্কিংয়ে রাখার অনুমতি পেয়েছেন মেহেরপুরের মুস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি, যিনি ‘তারা টোব্যাকো’ নামে একটি কোম্পানির শেয়ারহোল্ডার। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ভবনের তিনটি ফ্ল্যাট ও পার্কিং স্পেস ভাড়া নিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “গাড়িটি সাবেক এমপি আনারের বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মালিকানা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।”

প্রসঙ্গত, গেল বছর কলকাতায় নির্মম হত্যার শিকার হন আনোয়ারুল আজীম আনার। তার মৃত্যু ঘিরে নানা রহস্য থাকায় এই গাড়ির সন্ধান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tags: আনারআনোয়ারুল আজীম আনারআনোয়ারুল আজীম আনারের হত্যা
Previous Post

লন্ডনে তারেক-ইউনূসের বৈঠক নিয়ে যা বললেন ফখরুল

Next Post

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পৌঁছেছেন, শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে মামলা-জিডি, কাচের ঘরে রিমান্ড: স্বরাষ্ট্র উপদেষ্টার বড় ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT