চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নির্বাচনে আসা ও তথ্যমন্ত্রীর বক্তব্য বিষয়ে যা বললেন মেজর হাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 08, নভেম্বর 2023
in রাজনীতি
A A
তথ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিএনপি নির্বাচনে আসার বিষয় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পেছনে না ছুটে বিকল্প উপায়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তির সহায়তায় বিএনপির আগামী নির্বাচনে অংশ নেওয়া উচিত। তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য বিষয়েও কথা বলেছেন তিনি।

আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বনানী বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। তাদের অসংখ্য নেতাকর্মী রয়েছে। তারা প্রাণ দিয়ে চেষ্টা করেছে কিন্তু বাস্তবতার কারণে তা সম্ভব হয়নি। তাই এবার তত্ত্বাবধায়ক সরকারের পেছনে না ছুটে তাদের বিকল্প পথ খোঁজা উচিত।

মেজর (অব.) হাফিজ আরও বলেন, তার নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য ঠিক নয়। শারীরিকভাবে অসুস্থ থাকায় আমি এখন রাজনীতিতে নিস্ক্রিয়। বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যাক্তি। আমি কোন নতুন দল করছি না, এখন কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই।

বিএনপি থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ বলেন, আজগুবি ১১ অভিযোগে বিএনপি আমাকে শোকজ করেছিল। ৩১ বছর দলটির রাজনীতি করার পর আমার বিরুদ্ধে আজগুবি অভিযোগ আনা হয়েছিল।

বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেছেন আলোচনা করে নির্বাচনের সুস্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে।

বিএনপিতে সংস্কার আনতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে হাফিজ বলেন, এভাবে কোন দল চলে না। বিএনপিতে কমিটি বানিজ্য, একনায়কতন্ত্র, ত্যাগীদের মূল্যায়ন না করা, পকেট ভারি করা বন্ধ করতে হবে।

শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবেন জানিয়ে তিনি জানিয়েছেন, বিএনপি নির্বাচনে গেলে তিনি বিএনপি’র হয়ে নির্বাচন করবেন। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাবেন বলেও জানিয়েছেন তিনি।

Tags: তত্ত্বাবধায়ক সরকারবিএনপি
Previous Post

শাহরুখের সঙ্গে কাজ করতে চান মার্ভেল নির্মাতা

Next Post

ধর্ষণের পর হত্যার শিকার শিশু ইতি, সর্বোচ্চ আদালতের রায় ১৫ নভেম্বর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের পর হত্যার শিকার শিশু ইতি, সর্বোচ্চ আদালতের রায় ১৫ নভেম্বর

একজন যুবক শহরের রাস্তায় দাঁড়িয়ে আছেন, সামনে অপটাসের নতুন স্টোরের বিজ্ঞাপন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় ১০ মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট বিহীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT