অস্ট্রেলিয়ার বৃহত্তম যোগাযোগ সংস্থাগুলোর একটিতে বিভ্রাটের কারণে ১০ মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট এবং ফোন পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার (৮ নভেম্বর) অপটাস বলেছে, এই বিভ্রাট সমস্ত কার্যক্রম ব্যবস্থাকে ব্যাহত করেছে যেখানে, যোগাযোগের মাধ্যম ইন্টারনেট এবং ফোন লাইনগুলো অচল হয়ে পড়েছে।
অপটাস কোম্পানির প্রধান নির্বাহী কেলি বেয়ার রোজমারিন বলেছেন, এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে কেন এই বিভ্রাট হয়েছে। তবে বিভ্রাটটি হ্যাকিং বা সাইবার আক্রমণের ফলাফল হতে পারে।
তিনি আরও বলেন, আমাদের দল এখন পর্যন্ত সম্ভাব্য প্রতিটি উপায় অনুসরণ করছে। আমাদের কাছে অনেকগুলো অনুমান ছিল এবং প্রতিটি আমরা এখন পর্যন্ত পরীক্ষা করেছি। আমরা এই ঘটনার পিছনে একটি মূল কারণ এবং সমস্যা সমাধান করার দ্রুত চেষ্টা করছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে এই বিষয়ে বিস্তারিত জানাবো।
অস্ট্রেলিয়ান সরকার বলেছে, এই বিভ্রাটের ফলে মোবাইল ফোন, ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট প্রভাবিত হয়েছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এবং সিগটেল-এর একটি সহায়ক সংস্থা অপটাস বলেছে, তারা স্থানীয় সময় ভোর ৪টা ৫ মিনিটে বিভ্রাট শনাক্ত করেছে। তবে ৭ ঘণ্টার বেশি সময় অতিক্রম হলেও এখন পর্যন্ত যোগাযোগ সংযোগ গুলোকে ফিরানো সম্ভব হয়নি।









