চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকে বিয়ে করলেন অর্জুন রামপাল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 22, আগস্ট 2026
in বিনোদন
A A
অর্জুন রামপাল ও তার স্ত্রী সানগ্লাসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে আইনিভাবে বিয়ে করেছেন। তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে বিয়েটি যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছে, তা নিয়ে।

গোয়ার নিয়ম অনুযায়ী সাধারণত বিয়ের নিবন্ধনের দুই ধাপের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সেই সময়সীমা এড়িয়ে গেছেন তারা।

শুক্রবার (২১ আগস্ট) উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। বিকেল ৪টার দিকে তারা সেখানে পৌঁছান।

সাব-রেজিস্ট্রার সূরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের অধীনে তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে।

তবে সাধারণ নিয়মে এত দ্রুত এই প্রক্রিয়া শেষ করার সুযোগ নেই। গোয়ার সরকারি নিবন্ধন বিভাগের তথ্য অনুযায়ী, বিয়ের ঘোষণার প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের নিবন্ধনের আগে ১৫ দিনের একটি বিধিবদ্ধ অপেক্ষার সময় থাকে। এই সময়ের মধ্যে বিয়ের নোটিশ প্রকাশ করা হয়, যাতে সম্ভাব্য কোনো আইনগত আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকে।

তবে একই নিয়মে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। ‘যোগ্য’ বা বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের (এপিপি) অনুমতি নিয়ে ওই অপেক্ষার সময়সীমা মওকুফ করা যায়। অর্জুন ও গ্যাব্রিয়েলার ক্ষেত্রেও ঠিক এই বিধানই কাজে এসেছে বলে জানিয়েছে পিটিআই।

স্থানীয় আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের কাছ থেকে তারা ১৫ দিনের অপেক্ষার সময় মওকুফের বিশেষ অনুমতি নিয়েছিলেন। ফলে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে নির্ধারিত সময় অপেক্ষা না করেই নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।

তাই অর্জুন রামপাল বিশেষ কোনো ব্যক্তিগত সুবিধা পেয়েছেন -এমনটা বলার চেয়ে বলা যায়, তিনি গোয়ার আইনে থাকা একটি বৈধ ব্যতিক্রমের সুবিধা নিয়েছেন। সরকারি নিয়মেই অপেক্ষার সময় মওকুফের এই সুযোগ রয়েছে।

তবে মজার বিষয় হলো, বিয়ের নিবন্ধন সম্পন্ন হলেও তাদের হাতে সঙ্গে সঙ্গে বিয়ের সনদ দেওয়া হচ্ছে না। সাব-রেজিস্ট্রার জানিয়েছেন, বিয়ের সার্টিফিকেট ১৫ দিন পর দম্পতির হাতে তুলে দেওয়া হবে।

গোয়ার বিয়ে নিবন্ধন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ নাগরিক নিবন্ধন কাঠামোর অধীনে পরিচালিত হয় এবং ধর্ম নির্বিশেষে বিয়েকে আইনগত মর্যাদা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরকারি গোয়া ম্যারেজ পোর্টালও জানায়, সিভিল রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধিত বিয়ের আইনগত স্বীকৃতি ও প্রমাণ হিসেবে বিয়ের সনদ দেওয়া হয়।

অর্জুন ও গ্যাব্রিয়েলা ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন এবং তাদের দুই সন্তান রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর এবার নীরবে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারা। তবে ব্যক্তিগত এই মুহূর্তের পাশাপাশি তাদের দ্রুত বিয়ের পেছনের গোয়ার বিশেষ আইনি বিধানটিও এখন আলোচনায়। ইস্টার্নআই

Tags: অর্জুন রামপালবলিউডবিয়েসিনেমা
Previous Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

Next Post

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

বাংলাদেশের কৃষি জমির বিস্তৃত সবুজ ক্ষেত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT