চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনায় যা বললেন ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 12, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ফারুকী চিত্র, তিনি চোখে চশমা ও মাথায় টুপি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাংলা বছরের প্রস্তুতির ঠিক আগমুহূর্তে ঢাবির চারুকলা অনুষদে আগুনে পুড়ে গেছে প্রতীকী দুটি শিল্পকর্ম ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ (১২ এপ্রিল) শনিবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসররা এ ঘটনার সঙ্গে জড়িত উল্লেখ করে ফেসবুকে পোস্টে সংস্কৃতি উপদেষ্টা বলেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।

শোভাযাত্রার ঠিক আগ মুহূর্তে ফ্যাস্টিস্ট হাসিনার মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হলেও শোভাযাত্রাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ হবে উল্লেখ করে ফারুকী বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরো বেশি সংখ্যায় অংশ নিব।

বর্ষবরণের শোভাযাত্রায় ফ্যাসিবাদের বিকট মুখ না রাখাই ভালো হবে ফেসবুকে এমন মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছিল জানিয়ে ফারুকী বলেন, গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।

Tags: চারুকলামোস্তফা সরয়ার ফারুকী
Previous Post

শেরপুরে চিড়িয়াখানা থেকে ৭ প্রজাতির ১৭ বন্যপ্রাণী জব্দ

Next Post

গানে ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘চাঁদ মামা’, পাঁচের মধ্যে ‘কন্যা’!

Next Post
নাচের অনুষ্ঠানে দুই শিল্পীর রোমান্টিক মুহূর্ত, ব্যাকগ্রাউন্ডে নর্তকী ও আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘চাঁদ মামা’, পাঁচের মধ্যে ‘কন্যা’!

ধুলিঝড়ের কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুলিঝড়ে দিল্লি বিমানবন্দরে ৫০ ফ্লাইট বিলম্ব, বহু যাত্রীর দুর্ভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT