চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে চিড়িয়াখানা থেকে ৭ প্রজাতির ১৭ বন্যপ্রাণী জব্দ

হাকিম বাবুল by হাকিম বাবুল
12:17 অপরাহ্ন 12, এপ্রিল 2025
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুরে চিড়িয়াখানা থেকে উদ্ধার করা ৭ প্রজাতির ১৭ বন্যপ্রাণী জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মিনি চিড়িয়াখানা থেকে হরিণ, বানর, অজগর সাপ, গন্ধগোকুল, শিয়ালসহ সাত প্রজাতির ১৭টি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এসব বন্যপ্রাণী জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আগত বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট-এর বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা।

তাকে সহায়তা করেন বন বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের সদস্য ও স্বেচ্ছাসেবকরা। এসময় শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যালয়, ময়মনসিংহ বিভাগীয় বন অফিস এবং স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৬(১) ধারা মোতাবেক লাইসেন্স গ্রহণ সাপেক্ষে হরিণ ও হাতি লালন-পালনের বিধান থাকলেও, ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকভাবে দেশীয় বন্যপ্রাণী লালন-পালনের সুযোগ নেই।

তারই আলোকে গজনী অবকাশ কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় এ অভিযান পরিচালনা করা হয় এবং সাত প্রজাতির ১৭টি বন্যপ্রাণী জব্দ করা হয়। গজনী অবকাশ কেন্দ্রের মিনি চিড়িয়াখানাটির বন্যপ্রাণী লালন-পালনের কোনো ধরনের লাইসেন্স নেই। এটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

উল্লেখ্য, জেলা প্রশাসনের গজনী অবকাশ উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মিনি চিড়িয়াখানাটি ফরিদ আহমেদ নামের একজন ইজারাদার পরিচালনা করে আসছিলেন।

Tags: চিড়িয়াখানা
Previous Post

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি!

Next Post

চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনায় যা বললেন ফারুকী

Next Post
ফারুকী চিত্র, তিনি চোখে চশমা ও মাথায় টুপি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনায় যা বললেন ফারুকী

নাচের অনুষ্ঠানে দুই শিল্পীর রোমান্টিক মুহূর্ত, ব্যাকগ্রাউন্ডে নর্তকী ও আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘চাঁদ মামা’, পাঁচের মধ্যে ‘কন্যা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT