চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাব্য গ্রেফতারে ট্রাম্প ‘উজ্জীবিত এবং ক্ষুব্ধ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 23, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আছেন, চারপাশে ক্যামেরা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন চলতি সপ্তাহেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। ফৌজদারি অভিযোগের জন্য চলমান অপেক্ষার খেলায় সাবেক এই রাষ্ট্রপতি তাকে কারাগারের বাইরে রাখতে এবং পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসতে অবশ্যই একটি কৌশল তৈরি করছেন।

ট্রাম্প অপরাধের জন্য অভিযুক্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট। তবে এটাও প্রায় নিশ্চিত যে তিনি হাল ছাড়বেন না। ট্রাম্পের অতীত রাজনৈতিক সঙ্কটের মুহূর্তে তার নেওয়া পদক্ষেপগুলো চলমান পরিস্থিতি বিবেচনায় কি হতে পারে বলে একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

অতীত ঘাটলে দেখা যাবে রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা কোণঠাসা হলে ট্রাম্প সবসময় পাল্টা আক্রমণ করে থাকেন। ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তিনি প্রতিপক্ষকে আক্রমণ করার দিকেই বেশি ঝুঁকেছিলেন। এমনকি হিলারি ক্লিনটনের সঙ্গে বিতর্কের আগে তিনি বিল ক্লিনটনের যৌন অভিযোগ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।

ট্রাম্প ইতিমধ্যেই ম্যানহাটনের জেলার অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের বিরুদ্ধে খোঁচা দিয়ে বলেন, তাকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড় করানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প তাকে ‘প্রতারক প্রসিকিউটর’ হিসেবে উল্লেখ করেন।

নিউইয়র্ক টাইমসের ম্যাগি হ্যাবারম্যানের মতে, সাবেক রাষ্ট্রপতি তার সম্ভাব্য গ্রেপ্তারের দ্বারা একইসাথে ‘উজ্জীবিত এবং ক্ষুব্ধ’।

সাবেক এই রাষ্ট্রপতির সামনের দিনগুলোতে পাল্টা আক্রমণ চালানোর জন্য অন্তত দু’টি সুযোগ থাকবে। একটি হল ওয়াকো, টেক্সাসে একটি পরিকল্পিত সমাবেশ করা৷ অন্যটি হলো, যদি তাকে সত্যিই অভিযুক্ত করা হয়, তাহলে নিউইয়র্ক সিটিতে চলে যাওয়া।

ট্রাম্প অবশ্যই তার অভিযুক্তদের বিরুদ্ধে আঘাত করতে চাইবে এবং নিজেকে আক্রমণের শিকার হিসেবে চিত্রিত করবেন। ট্রাম্পের প্রচারাভিযানের তহবিল সংগ্রহের আবেদনগুলোতে ইতিমধ্যে এই ধরণের বিষয়গুলোই ফুটে উঠেছে যা এখন পর্যন্ত দেড় মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

ওহিও সিনেটর জেডি ভ্যান্স বলেছেন, আমাকে একাধিক সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার সমর্থন বাতিল করব কিনা। এখানে আমার উত্তর হলো ‘না’। একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ট্রাম্পের পক্ষের যুক্তিকে শক্তিশালী করে তুলবে। অতীতে  ট্রাম্পের উপর এরকম আক্রমণ তার প্রতিপক্ষদের জন্য একটি বোকামি হয়ে দাঁড়িয়েছিল। যা ট্রাম্পের অবস্থানকে আরও দৃঢ় করে। এ ধরণের আক্রমণ কেবল তার অবস্থানকে শক্তিশালী করতে পারে।

ট্রাম্পের উপদেষ্টা ব্রায়ান লানজা বলেছেন, যদি তাকে অভিযুক্ত করা হয়, তাহলে সে বুলেটপ্রুফ হয়ে যাবে। যদিও দীর্ঘ মেয়াদে ট্রাম্প ঝুঁকিমুক্ত নয়। ট্রাম্প যদি এই বাধাগুলো কাটিয়ে উঠতে এবং রিপাবলিকান মনোনয়ন পায় তাহলে তা ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন, অভিযুক্ত ব্যাক্তি কখনই কাউকে সাহায্য করে না। ডোনাল্ড ট্রাম্প এমন কেউ নন যিনি রিপাবলিকান পার্টির সাধারণ নির্বাচনে বিজয়ী হতে পারেন। ট্রাম্প গত আট বছরে এমন ধরণের কেলেঙ্কারি এবং তদন্ত থেকে বেঁচে গেছেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ম্যানহাটন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পাওয়া গোপন সংবাদের মাধ্যমে এ তথ্য পেয়েছেন তিনি।

তবে ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ ধরণের কোন তথ্য পাওয়া যায়নি। আইনজীবী বলেছেন, ট্রাম্পের গ্রেপ্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে প্রতিবাদে বিক্ষোভে নামতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্প এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

Tags: ট্রাম্পডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
Previous Post

রেকর্ডগড়া জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

Next Post

শুধু রিল নয়, রিয়েল লাইফেও আমাদের জয় হবে: শাকিব

Next Post
শাকিব সংবাদ সম্মেলনে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু রিল নয়, রিয়েল লাইফেও আমাদের জয় হবে: শাকিব

তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপির অর্জন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT