চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু রিল নয়, রিয়েল লাইফেও আমাদের জয় হবে: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 23, মার্চ 2023
in বিনোদন
A A
শাকিব সংবাদ সম্মেলনে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন- তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিলো, তারা কিন্তু পালিয়ে গেছে।’

কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নায়কের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন। এসময় তার বিরুদ্ধে কথিত প্রযোজক রহমত উল্লাহর অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন।

ডিবি অফিস ও আদালতে যাওয়ার বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাকিব বলেন, আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সাথে কথা বলেছি। আজকে মহামান্য আদালতে গিয়েছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদীত এই ঘটনার পেছনে আর কারা কারা আছে ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।

এসময় কিছু কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন শাকিব খান। তিনি বলেন,‘শুধু সিনেমা নয়, সব অঙ্গণের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে ইদানিং প্রায়শই একটি শ্রেণি নানা অভিযোগ নিয়ে উপস্থিত হচ্ছে। অনেক সংবাদ মাধ্যম সেই অভিযোগগুলো সত্য কিনা, তা যাচাই না করেই প্রকাশ করে দিচ্ছে। এটা ঠিক নয়। কেউ একজন এসে প্রযোজক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললো, অথচ সেটা খতিয়ে না দেখে সংবাদে প্রকাশ করে দেয়াটা কতোটুকু যৌক্তিক? অথচ প্রযোজক সমিতিতে একটু খোঁজ নিলেই জানা যেতো, যিনি প্রযোজক পরিচয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি সত্যিকার অর্থেই প্রযোজক কিনা!’

এসময় অভিনেতা আরও বলেন,‘অভিনেতার বাইরে আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে। সন্তান আছে। আত্মীয় স্বজন আছে। তাদের কাছে মাথা উঁচু করে এখন বলতে পারছি। কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বারবার বলছিলাম, এটা একটা ট্র‌্যাপ ছিলো। যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে। কিন্তু নানারকম বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবারও দুশ্চিন্তায় ছিলো। তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে হয়েছে।’

শাকিব বলেন,‘এই হেসেল, এটা সহ্য করার ক্ষমতা কারও থাকে না। কিন্তু আমার মনে হয়েছে, রিল লাইফে আমি যেমন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করি- রিয়েল লাইফেও আর মুখ বুজে সহ্য করবো না। এজন্যই সেদিন বলেছি, বোবা সেজে থাকার আর সময় নেই। মন সাঁয় দেয় না, তিন চারদিন ধরে কারও ঘুম নাই; তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।’

দেশের শিল্পী কলাকুশলীদের উদ্দেশে শাকিব বলেন, শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ। আমি তাদের একটা বার্তা দিতে চাই, এসব আর সহ্য করো না। একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতিবাদ করো। দেশে আইন আছে, প্রশাসন আছে- বিচারটা পাবে।

Tags: অভিনয়ধর্ষণপ্রযোজকরহমত উল্লাহলিড বিনোদনশাকিবশাকিব খানসংবাদ সম্মেলনসিনেমা
Previous Post

সম্ভাব্য গ্রেফতারে ট্রাম্প ‘উজ্জীবিত এবং ক্ষুব্ধ’

Next Post

২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপির অর্জন: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপির অর্জন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন: হবিগঞ্জে মা বাবা ও সন্তানের লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে মা বাবা ও সন্তানের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT