চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে ব্যয় এবং অর্থ সংগ্রহের উৎস কী?

আবদুল কাদের রাকিব by আবদুল কাদের রাকিব
1:35 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কমলা হ্যারিসের ছবি, মার্কিন পতাকা ও অর্থনৈতিক সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরের মতো এবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে নির্বাচনের আলোচনায় বড় অংশজুড়ে থাকে এর খরচ এবং অর্থ সংগ্রহের উৎস নিয়ে। কারণ এই নির্বাচনে লড়তে মোটা অংকের অর্থের প্রয়োজন হয়। প্রার্থী চাইলে খরচের যোগান নিজেই দিতে পারেন। তবে সেটা সম্ভব না হলে বেশকিছু উৎসের ওপর তাদের নির্ভর করতে হয়।

প্রেসিডেন্ট নির্বাচনের খরচের বড় অংশই আসে ব্যক্তিগত দাতা ও রাজনৈতিক অ্যাকশন কমিটি গ্রুপ থেকে। সরকারি তহবিলের অর্থ ব্যয়ে নানা সীমাবদ্ধতা থাকায় মূলধারার প্রার্থীরা গত কয়েক বছর ধরে এড়িয়ে গেছেন এই খাতটি।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, কে কত সংগ্রহ করলেন তা নিয়ে চলছে আলোচনা।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচন প্রভাবিত করতে সক্রিয় ১১ হাজারের বেশি রাজনৈতিক স্বার্থ গোষ্ঠী। যারা এরই মধ্যে এই নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেনসিক্রেটের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যানুসারে, টেলিভিশনের বিজ্ঞাপন, তহবিল সংগ্রহের খ্যাপাটে প্রচেষ্টা এবং দ্বারে দ্বারে ভোটারদের কাছে যাওয়াসহ বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে এখন পর্যন্ত ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বা এক লাখ ৭৫ হাজার ৭০০ কোটি টাকা।

ওপেনসিক্রেটস বলছে, এই অর্থ বিনিয়োগ করা হয়েছে প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলোর থেকে এসেছে। মোট অর্থের ৯২ শতাংশই বিনিয়োগ করা হয়েছে এই উৎস থেকে।

অর্থ সংগ্রহের উৎস
প্রার্থীদের তহবিলে কারা দান করতে পারবেন, কারা পারবেন না, এ নিয়ে ফেডারেল নির্বাচন কমিশনের কঠোর নিয়ম রয়েছে। শুধু মার্কিন নাগরিক বা গ্রিনকার্ডধারীরাই পার্টি বা প্রেসিডেন্ট প্রার্থীর তহবিলে দান করতে পারেন।

এর ফলে বিদেশি নাগরিকরা কোনোভাবেই নির্বাচনী তহবিলে দান করতে পারবেন না। দানের সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সরকারি ঠিকাদার, করপোরেশন, জাতীয় ব্যাংক, শ্রমিক ইউনিয়ন ও অলাভজনক সংস্থাগুলোও ফেডারেল নির্বাচনে প্রার্থী বা দলগুলোর তহবিলে সরাসরি অবদান রাখতে পারবে না।

ওপেনসিক্রেটসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে সংশ্লিষ্ট দলগুলোর তহবিল সংগ্রহকারী পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। এসব কমিটির মধ্যে মধ্যে ডেমোক্র্যাটদের ‘অ্যাক্টব্লু’ ও রিপাবলিকানদের ‘উইনরেড’ অন্যতম। এই দুটি কমিটি প্রায় ১১ দশমিক ৩ কোটি ডলার অনুদান সংগ্রহ করেছে এবং অন্যান্য কমিটিতে বিতরণ করা হয়েছে সাড়ে ৪০০ কোটি ডলার।

কোনখাতে এই অর্থ ব্যয়
কোটি কোটি ডলার খরচ হাতে থাকায় সেটা কিভাবে এবং কোন খাতে ব্যয় করা হবে, সে ব্যাপারে অনেক সিদ্ধান্ত নিতে হয় প্রার্থীর প্রচার দল এবং প্রেশার গ্রুপকে। নির্বাচন যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে এবং বিজয়ের অনেকটাই নির্ভর করবে সুইং স্টেটগুলোর মুষ্টিমেয় ভোটের ওপর। ফলে এখন প্রচার দলগুলো সেখানেই তাদের বেশিরভাগ অর্থ ব্যয় করছে।

এই রাজ্যগুলো রাজনৈতিক বিজ্ঞাপনে প্লাবিত হচ্ছে। নিজেদের প্রার্থীর পক্ষে ভোট টানতে প্রচারকারীরা ভোটারদের কল দিচ্ছেন, কোথাও কোথাও ভোট দিতে রাজি করাতে প্রচার দলের সদস্যরা সরাসরি ভোটারদের বাসায় গিয়ে হাজির হচ্ছেন।

২০২০ সালের নির্বাচন থেকে নির্বাচনি ব্যয়ের ব্যাপারে একটি ধারণা পাওয়া যায়।

ওপেনসিক্রেটস এর দেয়া তথ্য অনুসারে, চার বছর আগে প্রায় ৫৬ শতাংশ ব্যয় ছিল গণমাধ্যমে, ১০ শতাংশ তহবিল সংগ্রহে এবং প্রায় ১৭ শতাংশ প্রচারে এবং প্রচার দলের বেতনে। বাকি অর্থের ছয় শতাংশ প্রশাসনে, চার শতাংশ কৌশল নির্ধারণ এবং গবেষণায় ব্যয় হয়েছিল। অবশিষ্ট ব্য়য়কে ‘অশ্রেণীবিন্যাসযোগ্য’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রচারাভিযানের ব্যয়ও একই ধরণ অনুসরণ করবে।

Tags: যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

‘জুলাই স্মৃতি জাদুঘর‘ বাস্তবায়নের আহ্বায়ক কমিটি গঠন

Next Post

৩ নভেম্বর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

Next Post
নৌকা দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করছেন জেলেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ নভেম্বর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

প্রার্থীরা বিক্ষোভ করছে, কিছু মুখে মাস্ক পরা, বিভিন্ন অভিব্যক্তি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT