চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ নভেম্বর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

মোরশেদ আলম by মোরশেদ আলম
1:37 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
নৌকা দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করছেন জেলেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ৩ নভেম্বর মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে। ইলিশ প্রজনন রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।

আজ (২ নভেম্বর) শনিবার থেকেই মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি শেষে নদীর পাড়ে সারিবদ্ধভাবে নৌকা নিয়ে অপেক্ষা করছেন মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ভাসাবেন তারা।

চাঁদপুরের পদ্মা মেঘনায় ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেনি মৎস্যজীবীরা। এসময় বেশ কষ্টেই দিন কেটেছে তাদের। মধ্য রাত থেকেই নদীতে নামতে সকল প্রস্তুতি নিয়েছেন তারা। নদীতে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে অনেকেই বিভিন্ন এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকেও টাকা নিয়ে ট্রলার, নৌকা ও জাল মেরামত করেন। ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে নামতে প্রস্ততি নিচ্ছেন মৎস্যজীবীরা।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ১৭ লাক্ষ ৫ হাজার ৯০০ মিটার জাল ও ২ হাজার ৭০০ ৩১ মেট্রিক টন মা ইলিশ জব্দ করেছে প্রশাসন। এছাড়া এ সময় ২৩৯টি মামলা ও একাধিক জেলেকে জেলে প্রেরন করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল হলেও কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ শিকারে নেমে আটক হয়েছেন। নিষেধাজ্ঞার মধ্যে জব্দকৃত মাছ এতিমদের মাঝে বিতরণ করা হবে।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে তাই মাছ ধরতে প্রস্তুত চাঁদপুরের ৪৭ হাজারেরও বেশি মৎস্যজীবী।

Tags: ইলিশইলিশ ধরা শুরুপদ্মা-মেঘনা
Previous Post

মার্কিন নির্বাচনে ব্যয় এবং অর্থ সংগ্রহের উৎস কী?

Next Post

চলতি মাসেই ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন

Next Post
প্রার্থীরা বিক্ষোভ করছে, কিছু মুখে মাস্ক পরা, বিভিন্ন অভিব্যক্তি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন

শাহরুখ খান জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা না করে চুপচাপ থাকলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে ভক্তদের কেন দেখা দিলেন না শাহরুখ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT