চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী রোহিত-কোহলিদের আটকা থাকতেই হচ্ছে, ফেরায় আরও দেরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 পূর্বাহ্ন 03, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা বিশ্বজয়ী, ট্রফি ও মেডেল নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্বাডোজের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দেশে ফিরতে আরও বিলম্ব হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে রোহিত-কোহলিদের উড়াল দেয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ রূপে থাকায় বিমানবন্দর বন্ধ রয়েছে।

সংশোধিত সময়-সূচি অনুযায়ী, রোহিত-কোহলিরা বুধবার সকালে (ভারতীয় সময়) দ্বীপ দেশটি ত্যাগ করবেন। ভারতের গণমাধ্যমে খবর, বৃহস্পতিবার সকালে (ভারতীয় সময়) তাদের বহনকারী উড়োজাহাজ নয়াদিল্লিতে অবতরণ করবে। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশ্বজয়ী ক্রিকেটারদের দিল্লিতে পৌঁছানোর কথা ছিল।

গত সোমবার বার্বাডোজ এবং আশেপাশের দ্বীপগুলোতে প্রাণঘাতী ঝড় আঘাত হানে। ঝড়ে কিছু ক্ষতিসাধন হলেও সেটি স্থলভাগে আঘাত হানেনি। সবশেষ প্রতিবেদন অনুসারে, এটি ধীরে ধীরে জ্যামাইকার দিকে অগ্রসর হচ্ছে, হাইতি এবং ডোমিনিকান রিপাবলিকজুড়ে সতর্কতা জারি রয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে এবং বৃহস্পতিবার, বেরিল জ্যামাইকা এবং কেম্যান দ্বীপপুঞ্জের উপর প্রাণঘাতী ঝড় হয়ে বয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার ন্যাশনাল হারিকেন সেন্টার।

বিসিসিআই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ট্রফিটি অবশেষে বাড়ি আসছে। বিশ্বজয়ী খেলোয়াড়রা দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংবর্ধনা পাবেন। সেই অনুষ্ঠানের সময়-সূচি এখনও চূড়ান্ত হয়নি।

Tags: ওয়েস্ট ইন্ডিজকোহলিঘূর্ণিঝড়টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বার্বাডোজবেরিলব্রিজটাউনভারত২৪রোহিতলিড স্পোর্টস
Previous Post

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২১, ঘটনাস্থলে পুলিশ

Next Post

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ নিহত ২

Next Post
পাহাড় ধসের কারণে রোহিঙ্গা ক্যাম্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ নিহত ২

আবু জাফর মাহমুদ কুইন্স কাউন্টি নির্বাচনী জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ নির্বাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT