চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ নিহত ২

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:49 পূর্বাহ্ন 03, জুলাই 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
পাহাড় ধসের কারণে রোহিঙ্গা ক্যাম্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে ঘর বিধ্বস্ত হলে মাটি চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। 

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১ ব্লক এবং বালুখালী এলাকায়  এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা এফ ওয়ান ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার ইসলাম। অপর দিকে ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় নিহত শিশুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন মঙ্গলবার সারাদিন থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। এক পর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

অপরদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পাহাড়ের মাটি চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রোহিঙ্গা নাকি স্থানীয় বাসিন্দা, তার খোঁজ খবর নেয়া হচ্ছে।

সপ্তাহ ধরে কক্সবাজার জেলায় মাঝারি থেকে ভারী  বর্ষণ হচ্ছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সাগরে  লঘুচাপে মেঘমালা সৃষ্টি হওয়ায় আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র উপকূলকে তিন নম্বর স্হানীয়  সতর্কতা সংকেত জারি করেছে। সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সাগরে গোসল করতে সতর্কতা জারী করেছে জেলা প্রশাসন।

গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে ২ জন বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ রোহিঙ্গা নিহত হয়েছিল।

Tags: উখিয়াকক্সবাজারনিহত ১পাহাড় ধসরোহিঙ্গা ক্যাম্প
Previous Post

বিশ্বজয়ী রোহিত-কোহলিদের আটকা থাকতেই হচ্ছে, ফেরায় আরও দেরি

Next Post

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ নির্বাচিত

Next Post
আবু জাফর মাহমুদ কুইন্স কাউন্টি নির্বাচনী জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ নির্বাচিত

শেরপুরে উজানের পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলের গ্রাম প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উজানের পাহাড়ি ঢলে শেরপুরে নিন্মাঞ্চলের ৫০ গ্রাম প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT