চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গ নির্বাচন: ভোট গণনায় এগিয়ে বিজেপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 04, মে 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
বিজেপি ও কংগ্রেসের প্রতীক, ভারতের রাজনৈতিক দলসমূহের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত গণনা করা ভোট অনুযায়ী, দলটি ১৩০ আসনে এগিয়ে রয়েছে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ১২৫ আসনে।

আজ (৪ মে) সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যেই জয়-পরাজয়ের সামগ্রিক চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে উঠতে পারে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জনিয়েছে, প্রথমে ডাকযোগে পাঠানো পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা করা হবে।

২৯৪ সদস্যের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসনে জয়। ফলে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করা হয়েছে। ফলে আজ ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা, উচ্চ ভোটার উপস্থিতি এবং নানা অনিয়মের অভিযোগের কারণে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Tags: নির্বাচনপশ্চিমবঙ্গবিজেপি
Previous Post

রিয়ালের জয়ে অপেক্ষা বার্সার, এল ক্ল্যাসিকোই শিরোপা নির্ধারণী

Next Post

সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

Next Post
সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশি প্রতিনিধিদলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি স্যার অ্যালেক্স ফার্গুসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT