চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি স্যার অ্যালেক্স ফার্গুসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 04, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। দ্রুত ওল্ড ট্রাফোর্ড থেকে সতর্কতামূলক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৮৪ বর্ষী কিংবদন্তি রেড ডেভিলদের সাবেক কোচ খেলার আগে স্টেডিয়ামে পৌঁছালেও চিকিৎসা সেবার জন্য জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

২০১৮ সালের মেতে ফার্গুসন মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন। অস্ত্রোপচারের পর সেবছর সেপ্টেম্বরে ওল্ড ট্রাফোর্ডে ফিরে এলে তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। রোববার লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ইউনাইটেড ৩-২ গোলে জিতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ম্যাচের পর ইউনাইটেডের প্রধান কোচ মাইকেল ক্যারিকের কাছে ফার্গুসনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ চান সাংবাদিকরা। যদিও সাবেক কোচের শারীরিক অবস্থা সম্পর্কে কোন নতুন তথ্য তার কাছে ছিল না।

ম্যাচ শেষে ক্যারিক বলেছেন, ‘কোন নতুন খবর পাইনি। খেলার আগে এ ব্যাপারে শুনেছিলাম, তাই বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম। শুধু এটুকুই বলতে পারি যে আমি প্রভাবিত হয়েছি। আমরা তার জন্য শুভ কামনা জানাই এবং আশা করি আমাদের ফলাফলটি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।’

ফার্গুসন ২০১৩ সালে অবসর নিলেও নিয়মিতভাবে ডিরেক্টরস বক্স থেকে ক্লাবের ম্যাচগুলো দেখেন। ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার ১৯৮৬ সালে দলটির দায়িত্ব নিয়ে ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দেন। ইউনাইটেডের হয়ে ১৫০০ ম্যাচের কোচিং ক্যারিয়ারে তিনি মোট ৩৮টি ট্রফি জেতেন এবং দলটিকে ইংলিশ ফুটবলের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন।

Tags: প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুলস্যার অ্যালেক্স ফার্গুসন
Previous Post

সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

Next Post

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ১

Next Post
ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা স্থানে উদ্ধার কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ১

উইঘুর মুসলমানদের চীনের অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের অর্থনীতির অংশ হচ্ছে উইঘুর মুসলমানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT