চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 21, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং প্যারেডে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে নিয়োগ দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) রাতে এই নিয়োগের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। গভীর রাত পর্যন্ত নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলেছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্ট্রিটিং বলেন, দেশকে নিরাপদ রাখা সরকারের প্রথম দায়িত্ব। সরকার সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় রসদ নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে।

৪৩ বছর বয়সী ওয়েস স্ট্রিটিং গত মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে দায়িত্ব ছাড়েন। পরে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের জন্য অ্যান্ডি বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।

শ্রমজীবী পরিবার থেকে উঠে আসা স্ট্রিটিং লেবার পার্টির মধ্য-বামপন্থী ধারার তুলনায় অপেক্ষাকৃত ডানপন্থী অংশের অন্যতম নেতা হিসেবে পরিচিত। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় নিয়মিত টেলিভিশন ও রেডিও আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।

পরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পরিচালনাকারী সরকারি বিভাগের দায়িত্ব পালন করে তার রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়। ওয়েস স্ট্রিটিং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার জন হিলিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে জন হিলি সরকারের প্রতিরক্ষা বাজেটের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেন, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মুখে দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে।

Tags: প্রতিরক্ষামন্ত্রীযুক্তরাজ্য
Previous Post

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

Next Post

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT