প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল নয়াদিল্লির যন্তর মন্তর। বিক্ষোভ ঘিরে দিল্লিতে উচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। পার্লামেন্ট ভবন এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার ককরোচ জনতা পার্টি-সিজেপি’র বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনঃতদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।








