চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ময়কর মহাকাশে অদ্ভুত ‘গ্রিন মনস্টার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 12, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মহাকাশের এক বিস্ময়কর ছবি যেখানে দেখা যাচ্ছে সবুজ রঙের এক অদ্ভুত গ্রিন মনস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে সম্প্রতি ধরা পড়েছে কয়েকশত বছর আগের একটি সুপারনোভার অভ্যন্তরীণ অংশের বিস্ফোরণের চিত্র। বিস্ফোরণটি দেখতে ছিল সবুজ দানবের মত। মহাকাশে এমন দানব আকৃতির বিস্ফোরণ এর আগে কখনও দেখা যায়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবী থেকে প্রায় ১১ হাজার আলোকবর্ষ দূরে এবং প্রায় ৩৪০ বছর আগে ক্যাসিওপিয়া-এ নামক সুপারনোভায় জ্বলন্ত গ্যাস, ধূলিকণা এবং নক্ষত্রের অংশসমূহ মিলিত হয়ে এই বিস্ফোরণের সৃষ্টি হয়েছিল, যা বর্তমান সময়ের টেলিস্কোপে ধরা পড়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপটিকে ক্যাসিওপিয়ার দিকে ঘুরিয়ে ইনফ্রারেড আলোসহ অন্য টেলিস্কোপে মিস করে যাওয়া কিছু খুঁজছিলেন। ইনফ্রারেড আলো মানুষের চোখে অদৃশ্য হলেও টেলিস্কোপকে মহাবিশ্বের অদেখা দিকগুলি দেখতে সাহায্য করে।

প্রিন্সটন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী টি টেমিম জানান, আগের ইনফ্রারেড চিত্রগুলির তুলনায়, এতে আমরা অবিশ্বাস্য বিস্তৃতি দেখতে পেয়েছি, যেখানে আমরা আগে পৌছাতে পারিনি। ইনফ্রারেড চিত্রটি সম্প্রতি দৃশ্যমান আলোতে রূপান্তর করা হয়েছে যাতে করে আমাদের দৃষ্টিতে এর রং দেখা যায়। ছবিতে বাইরের অংশে লাল ও কমলা আলোর ধূলিকণা দেখা যায় যেখানে বিস্ফোরণের আগে নক্ষত্র থেকে নির্গত উপাদান পার্শ্ববর্তী গ্যাস এবং ধূলিকণার সাথে সংঘর্ষ সৃষ্টি হয়েছে।

বাইরের বাকি অংশে বুদবুদ সদৃশ কাঠামোর অভ্যন্তরে ক্লাম্প এবং গিঁটের মতো উজ্জ্বল গোলাপী আলো দেখা যায়, এতে আর্গন, নিয়ন এবং অক্সিজেনের মতো উজ্জ্বল ভারী উপাদান রয়েছে।তবে গবেষকদের নজর কেড়েছে এই বুদবুদের ডান পাশে থাকা একটি উজ্জ্বল সবুজ লুপ যা বিশাল সবুজ দানবের মত দেখতে।

এই বিষয়ে গবেষক দল জানিয়েছে, আমরা বোস্টনের ফেনওয়ে পার্কের সম্মানে এটিকে ‘গ্রিন মনস্টার’ নামকরণ করেছি। এর আকৃতি এবং জটিলতা অপ্রত্যাশিত এবং বোঝা চ্যালেঞ্জিং।

তবে গবেষক দলটি এখনও চিত্রের বিভিন্ন রঙের পিছনের উৎসগুলি বোঝার চেষ্টা করছেন বলে জানান।

Tags: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপমহাকাশ
Previous Post

রিক্সাচালক হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

Next Post

নিজের ব্যর্থতা নিয়ে বিজ্ঞাপনে আমির!

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ব্যর্থতা নিয়ে বিজ্ঞাপনে আমির!

প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকরা স্মারক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৪ কোটি মানুষ বিভিন্ন মামলার সাথে জড়িত: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT