চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৪ কোটি মানুষ বিভিন্ন মামলার সাথে জড়িত: প্রধান বিচারপতি

শামীম খান by শামীম খান
4:19 অপরাহ্ন 12, এপ্রিল 2023
in - সেমি লিড, আদালত, বাংলাদেশ
A A
প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকরা স্মারক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আপনারা জানেন এ দেশের প্রায় চার কোটি মানুষ বিভিন্ন লিটিগেশনের (মামলা) সাথে জড়িত। তাদেরকে নিত্যদিন আদালত প্রাঙ্গনে আসা লাগে। তারাই এই রাষ্ট্রের মালিক। তাদেরকে বিচারিক সেবা দেওয়ার দায়িত্ব আমাদের।

বুধবার ১২ এপ্রিল দুপুরে প্রধান বিচারপতি মাগুরা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ যখন আদালতে আসেন স্থান সংকুলান হয় না, তবে তারা ইতস্তত ঘুরতে থাকেন। বিশেষ করে যখন নারীরা দূরদূরান্ত থেকে স্বাক্ষী দিতে আসেন অথবা তাদের পরিজনদের যারা আসামীর কাঠগড়ায় দাড়িয়ে থাকে তাদের সাথে দেখা করার জন্য। তারা যাতে এখানে এসে অস্বস্তিবোধ না করে সেটা সুরাহা করার জন্য আমরা তাদের বসার জায়গা অর্থাৎ বিশ্রামাগার করার সিন্ধান্ত নেই। আমরা এটার নাম দিয়েছি ন্যায়কুঞ্জ।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলার জজ আদালতে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য সরকার আমাদেরকে প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যা থেকে প্রতি জেলায় ৫০ লাখ টাকা খরচ করতে পাররে। আমার মনে হয় অতি সাধারণ মানুষ যারা আদালতে আসবে তাদের এটি বেশ উপকারে আসবে।

এ সময় মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক আবু নাসের বেগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক হাসান জাহিদ, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পাবলিক প্রসিকিউটর কাজী এস্কেন্দার আজম বাবলু, জিপি মাহাবুব মোর্শেদ বাবলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ন্যায়কুঞ্জে প্রায় ৬০ থেকে ৭০ জন লোকের বসার ব্যবস্থা থাকবে। দু’টি টয়লেট থাকবে, একটি পুরুষদের জন্য অন্যটি নারীদের জন্য। এছাড়া একটি ফাস্টফুডের দোকান থাকবে। যাতে করে যারা এ রাষ্ট্রের মালিক তারা এখানে এসে স্বস্তিতে কিছু সময় কাটাতে পারে বা বসতে পারে। ন্যায় বিচারের জন্যই আমাদের আদালত। এই ধারণা থেকে এই ন্যায়কুঞ্জ করা বলেও জানান প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি পরে আদালত চত্বরে একটি লিচু গাছের রোপন করেন। এছাড়া বিচারক ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।

Tags: প্রধান বিচারপতিমাগুরাহাসান ফয়েজ সিদ্দিকী
Previous Post

নিজের ব্যর্থতা নিয়ে বিজ্ঞাপনে আমির!

Next Post

উপবৃত্তি বিতরণে নগদ-এর সঙ্গে সরকারের পাঁচ বছরের চুক্তি

Next Post
নগদ ও সরকারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপবৃত্তি বিতরণে নগদ-এর সঙ্গে সরকারের পাঁচ বছরের চুক্তি

বরুণ গান্ধী সঙ্গী সঙ্গী করে সারস পাখির সাথে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারস পাখিকে ‘বন্ধুর সাথে’ মিলিত করতে চান বরুণ গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT