চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাসুদ রানা’ স্রষ্টার উপন্যাসে ‘কালের পুতুল’ নির্মাতার ওয়েব ফিল্ম

কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে ওয়েব ফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম, পরিচালনায় আকা রেজা গালিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 27, মে 2025
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় লেখক কাদের আহমেদ হোসেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সাহিত্যের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’-এর স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। তাঁর সৃষ্টি উপন্যাসগুলো পাঠকের কাছে দীর্ঘদিন ধরেই দারুণ জনপ্রিয় হলেও সেসব সাহিত্যকর্ম থেকে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা খুব বেশী নয়।

১৯৭৪ সালে তাঁর লেখা থেকে প্রথমবার বড় পর্দায় আসে ‘মাসুদ রানা’, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক সোহেল রানা। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে জাজ মাল্টিমিডিয়া ‘এমআর-৯’ নামের একটি প্রজেক্ট নির্মাণ করে।

প্রয়াত এই কিংবদন্তী লেখকের সাহিত্যকে আবারও পর্দায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। জানা গেছে, কাজী আনোয়ার হোসেনের পরিবার তথা তার দুই ছেলে কাজী মায়মুর হোসেন ও কাজী শাহনূর হোসেনের সঙ্গে ইতিমধ্যে একটি লিখিত চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় তাঁর লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি ওয়েব ফিল্ম।

কাজী আনোয়ার হোসেনের দুই পুত্র কাজী মায়মুর হোসেন ও কাজী শাহনূর হোসেন

পরিচালনার দায়িত্বে থাকছেন ‘কালের পুতুল’ খ্যাত নির্মাতা আকা রেজা গালিব। তিনি জানিয়েছেন, নির্বাচিত উপন্যাসটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও, এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান—যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।

ওয়েব ফিল্ম নির্মাণের বিষয়ে কাজী আনোয়ার হোসেন এর পুত্রবধূ মাসুমা মায়মুর চ্যানেল আই অনলাইনকে বলেন, বাবার লেখা ‘আর্তনাদ’ উপন্যাস থেকে ওয়েব ফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। সত্তুর দশকের প্রেক্ষাপট থাকলেও এটিকে এই সময়ের উপযোগি করে চিত্রনাট্য করেছি। হয়তো ওয়েব ফিল্ম হিসেবে নামটির পরিবর্তন আসবে।

মায়মুর জানান, ভবিষ্যতে তিনি কাজী আনোয়ার হোসেনের রচনাকে কেন্দ্র করে আরও চিত্রনাট্য তৈরির পরিকল্পনা করছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এমন কোনো কাজ তিনি করতে চান না, যা কাজী আনোয়ার হোসেনের লেখার মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে।

কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস থেকে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন আকা রেজা গালিব

‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে রেজা গালিবের ওয়েব ফিল্মটি হতে যাচ্ছে নারী-প্রধান। এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রসহ অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা। তবে পরিচালক গালিব আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই শিল্পী তালিকা প্রকাশ করা হবে।

আগামি ১৯ জুলাই কাজী আনোয়ার হোসেনের জন্মবার্ষিকী। গালিব জানিয়েছেন, গুণী এই থ্রিলার লেখকের জন্মদিনকে সামনে রেখেই ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে।

Tags: আইস্ক্রিনআকা রেজা গালিবআর্তনাদওয়েব ফিল্মমাসুদ রানালিড বিনোদনসিনেমা
Previous Post

ব্রিটিশ কাউন্সিল ‘কানেকশনস থ্রু কালচার গ্রান্টস ২০২৫’ অনুদানের আবেদন শুরু

Next Post

কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

Next Post
আটক দুই ব্যক্তি কুষ্টিয়া থেকে, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

শাকিবের দুই স্ত্রী ও পরিবারের সঙ্গে ছবি, একত্রে হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক দুই স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট, চটেছেন শাকিব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT