চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক দুই স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট, চটেছেন শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 27, মে 2025
in বিনোদন
A A
শাকিবের দুই স্ত্রী ও পরিবারের সঙ্গে ছবি, একত্রে হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবি মানেই ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। বর্তমানে ‘তাণ্ডব’-এর টিজার প্রকাশ করেই রীতিমত তোলপাড় ফেলে দিয়েছেন! এরমধ্যেই পুরনো সম্পর্ক নিয়ে উঠলো নতুন করে আলোচনা!

তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী মাঝেমধ্যেই পাল্টাপাল্টি পোস্ট দিয়ে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দেন। আরো একবার এই পথে হাঁটলেন এই নায়িকা! আর এতে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং শাকিব!

মঙ্গলবার দুপুর ৩টার দিকে শাকিব খান ও তার ছোট ছেলে শেহজাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন বুবলী। পাঁচটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, “যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।”

ঠিক এক ঘণ্টার মধ্যে অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, “বাবা এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেয়ার কিছু নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের খুনসুটি, মমত্ববোধ আর মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে থাকে।”

এই পোস্ট দুটি পর পর প্রকাশ নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয় আলোচনা, সমালোচনা এবং মিম। অনেকেই মন্তব্য করছেন, সময় সময় শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর এমন ‘অনলাইন প্রতিযোগিতা’ কেবল বিরক্তিকরই নয়, বরং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে মিডিয়া সার্কাসে পরিণত করছে। কারো মতে, যাদের (অপু-বুবলী) একসময় শাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে, তারাই এখন নিজের সন্তানকে সামনে এনে শাকিবের ‘পরিবারের অংশ’ দাবি করছেন।

বেডরুমের মতো ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। একাধিক মন্তব্যে বলা হয়, সন্তানদের সঙ্গে শাকিব খানকে দেখা গেলেও সাবেক দুই স্ত্রী অপু-বুবলীর সঙ্গে তার কোনো সাম্প্রতিক ছবি দেখা যায় না, যা তাদের পারস্পরিক সম্পর্কের দূরত্বকেই সামনে আনে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শাকিব নিজে এই দুই প্রাক্তন সঙ্গিনীর আচরণে চরম বিরক্ত। যদিও দুই সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকেই তিনি সবকিছু মেনে নিচ্ছেন। সূত্রটি আরও জানায়, অপু ও বুবলীর সঙ্গে শাকিবের মানসিক দূরত্ব এখন দুই মেরুতে পৌঁছেছে, এবং ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই ফের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব খান একটি মন্তব্য করে আলোচনায় আসেন। কোনো নাম উল্লেখ না করলেও তিনি বলেন, “আমার কাছের মানুষরাই একসময় বলেছিল, ইউ আর এ ডেড হর্স।” অনেকে মনে করছেন, এই মন্তব্যের ইঙ্গিত ছিল সাবেক দুই সঙ্গিনীর দিকেই!

একাধিক সাক্ষাৎকারেও শাকিব স্পষ্ট করেছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী তার জীবনের অতীত, এবং তারা যে সম্মান পান, তা কেবলই তার সন্তানদের মা হিসেবে।

Tags: অপু বিশ্বাসনায়িকাপ্রাক্তনবুবলীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

Next Post

বাংলাদেশের টেক্সটাইল খাত বিকাশে কাজ করবে বিজিবিএ ও এয়ার৮

Next Post
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টেক্সটাইল খাত বিকাশে কাজ করবে বিজিবিএ ও এয়ার৮

বাংলাদেশি ফুটবল খেলোয়াড় হামজা শেফিল্ডের বিরুদ্ধে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কষ্টটা বুকে চাপিয়ে শেফিল্ডকে বিদায় জানালেন হামজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT