চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের টেক্সটাইল খাত বিকাশে কাজ করবে বিজিবিএ ও এয়ার৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 27, মে 2025
in অর্থনীতি
A A
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম এয়ার৮-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। 

এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে রপ্তানি অর্থায়নের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বিজিবিএ-এর সদস্যরা চলতি মূলধন ব্যবস্থাপনার উদ্ভাবনী সমাধান এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি বা গভীর ধারণা লাভ করতে পারবে, যা তাদের রপ্তানি কার্যক্রমকে আরও শক্তিশালী ও টেকসই করতে সহায়তা করবে।

বিজিবিএ ও এয়ার৮-এর যৌথভাবে বাংলাদেশের টেক্সটাইল খাত বিকাশে অঙ্গীকারবদ্ধ হয়। এয়ার৮-এর প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিজিবিএ সদস্যরা সহজলভ্য অর্থায়ন ও চলতি মূলধন ব্যবস্থাপনা টুলস ব্যবহার করে টেক্সটাইল সাপ্লাই চেইনের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে বিজিবিএ সভাপতি মো. মোফাজ্জল হোসেন পাবেল বলেন,  এই চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা উদ্ভাবনী আর্থিক সেবা এবং অতিরিক্ত মূল্য সংযোজন সুবিধা পাবে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নির্ভরযোগ্য অর্থায়ন এবং শিল্প বিশেষজ্ঞদের অন্তর্দৃষ্টি আমাদের প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।

এয়ার৮ প্রেসিডেন্ট এলভিন হো বলেন, টেক্সটাইল খাতে এসএমই রপ্তানিকারকদের জন্য প্রযুক্তিনির্ভর রপ্তানি অর্থায়নের গ্রহণযোগ্যতা বাড়িয়ে এই অংশীদারিত্ব শিল্পের জন্য একটি স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে সহায়ক হবে। এর মাধ্যমে রপ্তানিকারকরা আরও বেশি বৈশ্বিক বাণিজ্য বিষয়ক অন্তর্দৃষ্টি ও চলতি মূলধন সহায়তা পাবে, যা তাদের টেকসই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

বিজিবিএ একটি স্বনিয়ন্ত্রিত অলাভজনক বাণিজ্যিক সংগঠন হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি খাতের উন্নয়নে এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এয়ার৮-এর অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বিজিবিএ সদস্যরা আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারবে এবং বৈশ্বিক বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে।

Previous Post

সাবেক দুই স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট, চটেছেন শাকিব!

Next Post

কষ্টটা বুকে চাপিয়ে শেফিল্ডকে বিদায় জানালেন হামজা

Next Post
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় হামজা শেফিল্ডের বিরুদ্ধে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কষ্টটা বুকে চাপিয়ে শেফিল্ডকে বিদায় জানালেন হামজা

আকাশে চাঁদ ও গাছের silhouette, সন্ধ্যার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়াসহ এশিয়ার ৩ দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT