চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
5:03 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
অস্ত্র উদ্ধার, গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

গোপালগঞ্জ জেলা বিএন‌পির নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ডা. কে এম বাবরের থানাপাড়ার বাসা থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার ২২ আগস্ট সকালের দিকে পরিত্যক্ত অবস্থায় ওই নেতার বাসার বাথরুমের ভিতর থেকে এসব উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা ডা. কে এম বাবরের থানাপাড়ার বাসায় অবৈধ অস্ত্র আছে এমন গোপন সংবাদ পায় যৌথবাহিনী। পরে যৌথবাহিনী তার বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসার বাথরুমের ভিতরে প‌রিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী।

অভিযানের সময় ডা. কে এম বাবর বাসায় ছিলেন না। বাসা থেকে বলা হয়েছে, রাজনৈতিক ও পেশাগতকাজে তিনি ঢাকায় গেছেন।

এ ব্যপারে জানতে চেয়ে ডা. বাবরকে ফোন করলে তিনি জানান, “ভাই আমি দুদিন ধরে রাজনৈতিক এবং পেশাগত কাজে ঢাকায় আছি। বাসা থেকে আমাকে জানিয়েছে, যৌথবাহিনীর লোকজন আমার বাসার বাথরুমের ভিতর থেকে মরিচাপড়া একটি ভাঙা পাইপগান উদ্ধার করেছে। কিন্ত ওটা আমার বা আমার পরিবারের কারোই নয়। আমাকে ফাঁসানোর জন্য কেউ হয়তো ষড়যন্ত্র করে রেখে গেছেন। প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তা মেনে নিতে পারছে না। তাই তারাই এ কাজ করেছে বলে আমার ধারণা।”

তিনি আরও বলেন, “ভাই রাজনীতি করতে আমার অবৈধ অস্ত্রের দরকার হয় না, কারণ আমার এলাকার লোকজন আমাকে খুব ভালোবাসে। তবে, আপনাদের মাধ্যমে যৌথবাহিনীর কাছে আমার দাবি, কারা এবং কেন আমার বাথরুমের ভেতর মরিচাপড়া একটি অবৈধ অস্ত্র রেখে গেছেন তা বের করবেন, এমন প্রত্যাশা করি আমি।”

Tags: অস্ত্র-গুলি উদ্ধার
Previous Post

‘পছন্দ’ নয় তাই শ্রেয়াসকে নেননি গম্ভীর, দাবি সাবেকের

Next Post

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

Next Post
তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে পেরে উঠল না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT