চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পছন্দ’ নয় তাই শ্রেয়াসকে নেননি গম্ভীর, দাবি সাবেকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 22, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান ও সাকিব আল হাসান আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আয়ার

কদিন আগে এশিয়া কাপের দল দিয়েছে ভারত। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলা আসরের দলটি নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক ব্যাটার সদাগোপন রমেশ। ভারত কোচ গৌতম গম্ভীর মনমতো দল সাজিয়েছেন, মন্তব্য তার।

শ্রেয়াস আয়ারকে এশিয়া কাপে দলে রাখার পক্ষে ছিলেন না গম্ভীর, এমন বলছেন রমেশ। আয়ারকে দল থেকে বাদ দেয়া নিয়ে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের সমালোচনার মধ্যেই এমন বললেন তিনি।

রমেশ মনে করেন, ভারত দল গুছিয়েছে কোচ গম্ভীরের পছন্দের খেলোয়াড়দের নিয়ে। কোচ যাকে পছন্দ করেন না তাকে দলে রাখেননি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও সমালোচনা করেছেন রমেশ। বলেছেন, ‘গম্ভীর যাকে পছন্দ করেন তাদের দলে রাখেন, যাদের পছন্দ করেন না তাদের সম্পূর্ণভাবে দল থেকে ছাঁটাই করে দেন।’

আয়ার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রেখেছিলেন। ২৪৩ রান করে দলের সর্বোচ্চ সংগ্রহকারী ছিলেন, ‘গম্ভীরের সবচেয়ে বড় অর্জন হল, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং সেই সাফল্যের সবচেয়ে বড় কারণ ছিলেন আয়ার। তবুও গম্ভীর তাকে দলে রাখছেন না। আয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সংযুক্ত আরব আমিরাতেই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছিলেন। মনে করি ভারতের সাদা বলের দলে তার স্থায়ী ভূমিকা থাকা উচিত। খেলোয়াড়দের অবশ্যই তখনই সমর্থন দেয়া উচিত যখন তাদের আত্মবিশ্বাস থাকে এবং খেলার ফর্ম ভালো থাকে। আয়ারের আকাশছোঁয়া আত্মবিশ্বাসের প্রতিদান পাওয়ার এটাই আদর্শ সময় ছিল।’

জয়সওয়ালকে দলে না রাখায়ও প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার- ‘জয়সওয়ালের মতো একজন খেলোয়াড়, তাকে অবশ্যই সব ফরম্যাটে খেলতে হবে। তাকে স্ট্যান্ডবাইতে রাখা একটি ভুল সিদ্ধান্ত। তার মতো একজন কীভাবে দলে থাকে না।’

ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ ড্র করাকে গম্ভীরের একটি অর্জন মনে করছেন, বলছেন রমেশ। আবার সমালোচনাও করেছেন। বলেছেন, ‘কোহলি এবং শাস্ত্রীর অধীনে বিদেশে ধারাবাহিকভাবে সিরিজ জয় অনেক আগেই শুরু হয়েছিল। কিন্তু এখন ইংল্যান্ডে ড্র হওয়া সিরিজকে গম্ভীর একটি বড় অর্জন মনে করছেন।’

Tags: এশিয়া কাপকোহলিগৌতম গম্ভীররমেশশ্রেয়াস আয়ার
Previous Post

মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

Next Post

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Next Post
অস্ত্র উদ্ধার, গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT