চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 08, মার্চ 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’। রোববার ৮ মার্চ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মনিরা শারমিন ও সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে। জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন সম্মুখভাগ থেকে সরে গিয়েছে, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। এটার দায় আমাদেরও। এখনও যারা রাজনীতিতে আছে তারা এতটা সাইবার বুলিংয়ের স্বীকার হয়েছে যে, পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, বৈষম্যহীন নারী অধিকার মর্যাদা আদায়ে কাজ করবে সংগঠনটি।

এসময় চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ।

Tags: জাতীয় নাগরিক পার্টিজাতীয় নারীশক্তি
Previous Post

নারী নেতৃত্ব সমাজকে আরও দৃঢ় ও সাহসী করে তোলে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Next Post

ইমাম-পুরোহিত-যাজকদের সম্মানির অর্থ নির্ধারণ

Next Post
ছবি: সংগৃহীত

ইমাম-পুরোহিত-যাজকদের সম্মানির অর্থ নির্ধারণ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT