চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নেতৃত্ব সমাজকে আরও দৃঢ় ও সাহসী করে তোলে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 08, মার্চ 2026
in - সেমি লিড, নারী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী নেতৃত্ব সমাজকে আরও দৃঢ় ও সাহসী করে তোলে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নারীদের চিন্তা-ভাবনা ও অগ্রযাত্রা জাতির উন্নয়নকে ত্বরান্বিত করে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি নারীর মর্যাদা নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং এটি জাতীয় অগ্রগতির অন্যতম নির্ধারক। তিনি বলেন, নারীরা শিক্ষিত হলে জাতি আলোকিত হয়, প্রেরণা পেলে এগিয়ে যায় এবং নেতৃত্ব দিলে সমাজ দৃঢ় ও সাহসী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাব বহু ইতিহাসের সাক্ষী। জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে দেখে আরও অনেক নারী সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত হবেন। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বাংলার নারীরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। তাদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার দীপশিখা হয়ে থাকবে।

শামা ওবায়েদ বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পোশাক শিল্পে নারী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কর্পোরেট খাত, চিকিৎসা, শিক্ষা, আইন, ক্রীড়া, শিল্প ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নারীর ক্ষমতায়ন, সমতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি দরিদ্র পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কর্মসূচি চালু করা হয়েছে। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, এসিড সন্ত্রাস এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমেদ এবং ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করে মমতাজ বিলকিস বানু বলেন, জাতীয় প্রেসক্লাবের এই স্বীকৃতি একজন সাংবাদিকের জন্য অত্যন্ত সম্মানের। তিনি বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে শুরু করে আজ পর্যন্ত যেসব নারী সংগ্রাম করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের সবার প্রতি তিনি শ্রদ্ধা জানান।

Tags: নারী নেতৃত্বপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
Previous Post

অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

Next Post

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

Next Post

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

ছবি: সংগৃহীত

ইমাম-পুরোহিত-যাজকদের সম্মানির অর্থ নির্ধারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT