চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 04, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি বিরোধী দলের সব ধরনের মতামত গ্রহণে উন্মুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিরোধী দল কমিটিতে যোগ না দিলেও তাদের লিখিত বা সরাসরি দেওয়া সব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের জন্য কমিটিতে পাঁচটি সদস্যপদ সংরক্ষিত রাখা হলেও এখনো তাদের পক্ষ থেকে কোনো নাম পাওয়া যায়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সময়ে বিরোধী দল প্রতিনিধি মনোনীত করবে এবং তখন তাদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিরোধী দলের সবার পরামর্শ আমরা গ্রহণ করবো। তারা যদি বৈঠকে এসে মতামত দেন, সেটি গ্রহণ করা হবে। আবার বৈঠকের বাইরে লিখিতভাবে পরামর্শ দিলেও আমরা তা বিবেচনায় নেব। আমরা সবার সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রণয়ন করতে চাই।

বিশেষ কমিটির কাজকে তিনি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না উল্লেখ করে বলেন, কমিটির সামনে মূলত জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব রয়েছে। আমরা সবার কথা শুনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের যে প্রত্যাশা এবং শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আলোকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি এবং সে লক্ষ্যেই কমিটি কাজ করবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর সংবিধান সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে গত ১৩ জুলাই সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দল এ কমিটিতে যোগ না দিয়ে তাদের আপত্তির কথা জানায়।

Tags: বিরোধী দলস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

Next Post

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

Next Post
চিফ প্রসিকিউটর শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছেন তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

জাপানের চিড়িয়াখানায় এক সিংহী বিশ্রাম নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT