চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
2:30 অপরাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নিষিদ্ধের নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ জোরদার করা এবং সাইবার বুলিংসহ বিভিন্ন নেতিবাচক প্রভাব কমাতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পর্তুগাল সরকার। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল চলাকালে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না।

সোমবার (৩ আগস্ট) পর্তুগালের শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছরে দেশের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে, শিক্ষক–শিক্ষার্থীর যোগাযোগ আরও কার্যকর হয়েছে এবং বিরতির সময় শিক্ষার্থীরা মোবাইল ফোনে সময় কাটানোর পরিবর্তে খেলাধুলা ও সহপাঠীদের সঙ্গে সরাসরি মেলামেশায় বেশি আগ্রহ দেখিয়েছে।

ছবি: প্রতিনিধি।

সরকারের তথ্য অনুযায়ী, বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের কারণে পাঠদানে বিঘ্ন সৃষ্টি, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি, সাইবার বুলিং এবং মানসিক চাপের মতো সমস্যা বাড়ছিলো। এসব বিষয় বিবেচনায় নিয়ে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত প্রয়োজন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর সহায়তা কিংবা শিক্ষকের অনুমোদিত শিক্ষামূলক কার্যক্রমে প্রয়োজন হলে স্মার্টফোন ব্যবহার করা যাবে।

শিক্ষাবিদদের মতে, ডিজিটাল প্রযুক্তি বর্তমান শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও অল্প বয়সে অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার শিশু-কিশোরদের মনোযোগ, সামাজিক দক্ষতা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহারকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা সময়োপযোগী পদক্ষেপ।

শুধু পর্তুগাল নয়, ইউরোপের আরও কয়েকটি দেশও স্কুলে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

পর্তুগাল সরকারের আশা, নতুন এই নীতিমালা কার্যকর হলে শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়বে।

Tags: পর্তুগাল
Previous Post

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

Next Post

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

চিফ প্রসিকিউটর শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছেন তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT