চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী ভাষণে যা বললেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি বিদায়ী ভাষণে বক্তব্য দিচ্ছেন, পাশে সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে বিদায়ী ভাষণে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি আমরা। ২০২২ সাল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর ছিল। সমগ্র বিশ্বই পার করছে এ কঠিন সময়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বিদায়ী ভাষণে রাষ্ট্রপতি নতুন প্রজন্মের জন্য নিরাপদ, সুখি ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধিদের সবকিছুর ঊর্দ্ধে জনস্বার্থকে স্থান দিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, আমরা করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করে অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সক্ষম হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের এ অগ্রযাত্রাকে শ্লথ করেছে। তারপরও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বাজেট ১৪ শতাংশ বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

করোনা ও যুদ্ধ পরবর্তী কঠিন সময়ে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে রাষ্ট্রপতি জানান, চ্যালেঞ্জের মুখে পড়া মানুষের পাশে ছিলো সরকার।

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনটি শুধু বছরের প্রথম বলেই নয়; বরং এবারের শীতকালীন অধিবেশনটি নানা কারণে আলোচনায়। শুরু হয় গত মাসে পদত্যাগ করা বিএনপির ৭ সংসদ সদস্যদের পদ শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করার মাধ্যমে। প্রথা অনুযায়ি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিতে সংসদে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করা দেশের ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদায়ী ভাষণ গুরুত্ব বাড়িয়ে দেয় শীতকালীন অধিবেশনের।

এরপর সম্প্রতি মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ছাড়াও চীনের সাবেক রাষ্ট্রপতি জিয়াং জে মিন, বিশ্বখ্যাত ফুটবলার পেলেসহ বিশিষ্ট জনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

করোনার নতুন ভেরিয়েন্ট বিবেচনায় এবারের অধিবেশনও হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। নতুন ৫টিসহ এবারে ১১টি বিল পাসের অপেক্ষায় আছে।

Tags: মোহাম্মদ আবদুল হামিদরাষ্ট্রপতি
Previous Post

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে বড় বাধা বাজেট স্বল্পতা

Next Post

বিপিএল: ডিআরএস প্রযুক্তি আছে, জনবল নেই

Next Post
ক্রিকেটে উইকেটের জন্য মাঠের পরিস্থিতি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: ডিআরএস প্রযুক্তি আছে, জনবল নেই

বিপিএল নিয়ে আলোচনা করছেন ক্রিকেটার ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুধু বিপিএল না, সব জায়গায় পরিবর্তন আনতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT