চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: ডিআরএস প্রযুক্তি আছে, জনবল নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটে উইকেটের জন্য মাঠের পরিস্থিতি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে ছিল ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার। তাতে ব্যবহার করা সরঞ্জামাদি পড়ে আছে বাংলাদেশেই। তবে জনবলের অভাবে ডিআরএস ছাড়াই শুক্রবার মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর।

ডিআরএস ছাড়া বর্তমান যুগের ক্রিকেট চিন্তা করা যায় না। অথচ এটির ব্যবহার ঠিকভাবে হচ্ছে না বাংলাদেশের জনপ্রিয় টি-টুয়েন্টি আসরটিতে। গতবারের মতো এবারও শেষের চার ম্যাচে শুধু থাকবে ডিআরএস। বাকি ম্যাচগুলোতে থাকবে নামকাওয়াস্তে বিকল্প পদ্ধতি এডিআরএস (অল্টারনেট ডিসিশন রিভিউ সিস্টেম)।

ডিআরএস না থাকায় বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান বিসিবির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বুধবার। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নে একই প্রসঙ্গে বলেন, ‘ডিআরএস, বিশ্বব্যাপী একটা কোম্পানি এটি ডিল করে। ভারত সিরিজের সময় ডিআরএস ছিল আমাদের এখানে, কিন্তু ইকুইপমেন্ট আছে লোকবল নেই। কারণটা হচ্ছে আমাদের যে কোম্পানিটা সাপোর্ট দিচ্ছে ওই কোম্পানির যথেষ্ট জনবল দেয়ার মতো নেই।’

‘বাস্তবতা হল গত দুই থেকে তিন মাস আগে আমাদের প্রডাকশন টিম যারা কাজ করছে তারা যখন জানিয়েছে (ডিআরএস না পাবার ব্যাপারটি), আমরা কিন্তু আমাদের লেভেল থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। এমনকি আইসিসিতেও। তাদের মাধ্যমেও চেষ্টা করা হয়েছে। কিছু কারণে অ্যারেঞ্জ হয়নি। কারণ, একই সময়ে বেশকিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে এবং বেশকিছু ঘরোয়া ক্রিকেটও শুরু হয়ে গেছে। এ সমস্ত কারণে ডিআরএস আমরা ম্যানেজ করতে পারিনি।’

গতবার তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করেছিল বিসিবি। টুর্নামেন্টজুড়ে ডিআরএস রাখতে না পারার কারণ হিসেবে সামনে আনা হয়েছিল হুট করে আয়োজনের ব্যাপারটি। কোভিড-১৯ পরিস্থিতি পরবর্তী সেসময়ে আয়োজকদের সীমাবদ্ধতা মেনেও নিয়েছিল সবাই।

এবার সূচি অনেক আগেই চূড়ান্ত হয়েছে। তারপরও কেনো ডিআরএস থাকবে না, সেটি নিয়ে বিসিবি নির্বাহীর দিকে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন যেতে থাকে। বারবার একই দোহাই দেন বিসিবি প্রতিনিধি। বিপিএলের সূচি চূড়ান্তের পর কোনো কোনো দেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট করছে। তারা কীভাবে ডিআরএস পাচ্ছে এ প্রশ্নের যুক্তিসঙ্গত জবাবও দিতে পারেননি নিজামউদ্দিন চৌধুরী।

Tags: ক্রিকেটডিআরএসবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টস
Previous Post

বিদায়ী ভাষণে যা বললেন রাষ্ট্রপতি

Next Post

‘শুধু বিপিএল না, সব জায়গায় পরিবর্তন আনতে হবে’

Next Post
বিপিএল নিয়ে আলোচনা করছেন ক্রিকেটার ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুধু বিপিএল না, সব জায়গায় পরিবর্তন আনতে হবে’

ফজলুর রহমান বাবু হাসিমুখে বসে, বাংলা ভাষায় সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গান ফিল করে গাই তাই শ্রোতারা পছন্দ করে: ফজলুর রহমান বাবু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT