চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতর্ক ও সজাগ থাকতে বললেন মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
2:44 অপরাহ্ন 03, জুন 2026
in - টপ লিড নিউজ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
মির্জা ফখরুল সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নতুন করে দেশ গঠনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে কেউ যেন নতুন করে বিভ্রান্ত না হয় এবং কোনো মহল যেন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবসৃষ্ট রুহিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়। ​

​তিনি আরও বলেন,​’বর্তমান সরকার যখন একের পর এক উন্নয়ন ও জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা যখন উন্নয়ন কাজে ব্যস্ত, তখন জামায়াতসহ এই অপশক্তিগুলো চক্রান্ত করছে। এদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে, তা না হলে দেশ পিছিয়ে পড়বে।’

জাতিসংঘে বাংলাদেশ এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়া এবং এর দায়িত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত হওয়াকে জাতির জন্য এক বিরল সম্মাননা বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​জনগণের নানা দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘জনগণের চাহিদা অনেক, আমরা একে একে সব চাহিদা পূরণ করব। তবে এই উন্নয়ন ও পুনর্গঠন প্রক্রিয়াকে সফল করতে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।’

​রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এই বিশাল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন,সাধারণ সম্পাদক পয়গাম আলী,বিএনপি নেতা আবু নূর চৌধুরী,বিএনপি নেতা আনছারুল হকসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নবসৃষ্ট রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tags: জাতিসংঘঠাকুরগাঁওবিএনপি মহাসচিবমির্জা ফখরুল
Previous Post

ভারতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর মিছিল

Next Post

ঢাকাসহ দেশের ৪১ জেলায় তাপপ্রবাহ, কবে হবে বৃষ্টি

Next Post
Children enjoying water splash on a hot day in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের ৪১ জেলায় তাপপ্রবাহ, কবে হবে বৃষ্টি

বিশ্বকাপের সবচেয়ে প্রবীণ ফুটবলারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT