চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 03, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় ভবনটিতে বিদেশি নাগরিকসহ প্রায় ৪০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এই তথ্য জানায়। সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত হোটেল ফ্লোরিশ আগুনের সূত্রপাত হয়। পরে হোটেল থেকে আগুন ছরিয়ে পরে মিকাসা ইন হোটেলের রেস্তোরাঁয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ভবন ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে যায়।

জরুরি বার্তা পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকলসহ একাধিক অগ্নিনির্বাপণ ইউনিট পাঠানো হয়। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনের ভেতর থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং সেখানে চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিকসহ প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগুন থেকে প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথিকে ভবনের ওপর থেকে নিচে লাফিয়ে পড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হোটেলের রেস্তোরাঁয় কর্মরত শেফ কেসর সিং অগ্নিকাণ্ডের ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করেন। তখন হঠাৎ আগুনের শিখা দেখতে পান।

কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যে আগুন ইতোমধ্যে হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

কেসর সিং বলেন, “আমি সঙ্গে সঙ্গে আমার সহকারীকে জানাই যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বের হয়ে দেখি পুরো হোটেল আগুনে জ্বলছে। কোনোভাবে আমি সেখান থেকে বের হতে পেরেছি।”

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনাকে “মর্মান্তিক” আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”

তিনি আরও জানান, আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৬৪,০০০ হাজার) করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা এবং এই হৃদয়বিদারক ঘটনার শিকার সবাইকে শক্তি ও সাহস দেওয়ার জন্য প্রার্থনা করছি।”

তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ), ক্যাটস অ্যাম্বুলেন্স সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “তাদের দ্রুত পদক্ষেপের কারণে বহু মানুষকে ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, দিল্লি সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

রেখা গুপ্তা বলেন, “এই শোকের সময়ে দিল্লি সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হতাহতদের পরিচয় শনাক্ত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তৈরির কাজ চলছে।

Tags: দিল্লির মুখ্যমন্ত্রীবিদেশি নাগরিকভয়াবহ অগ্নিকাণ্ডভারতের দিল্লি
Previous Post

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণ বিষয়ে নতুন নির্দেশনা

Next Post

সতর্ক ও সজাগ থাকতে বললেন মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সতর্ক ও সজাগ থাকতে বললেন মির্জা ফখরুল

Children enjoying water splash on a hot day in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের ৪১ জেলায় তাপপ্রবাহ, কবে হবে বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT