চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার কতটুকু বুকের পাটা, আমরা জানি: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘এখন যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের মোকাবিলায় ইনশাআল্লাহ সাড়ে ১৫ বছর সময় লাগবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করতে জনগণকে সাড়ে ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে। এ আন্দোলনে সাড়ে তিন হাজারের কম মানুষ জীবন দেননি। শুধু জুলাই আন্দোলনেই ১ হাজার ৪০০-এর বেশি মানুষ জীবন দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে এখন নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে। অথচ সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তখন তারা কোথায় ছিল? সরকারের অনুগ্রহ নিয়ে রাস্তায় দু-চারজন মানুষ নামানোর সাহসও তারা দেখাতে পারেনি। এখন তারাই বড় বড় কথা বলছে।’

চক্রান্তের বিরুদ্ধে কথা বলা ও লড়াই করার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা কারও জন্য নয়, শুধু আল্লাহর জন্য লড়াই করব।’

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলের নেতাকর্মীদের ওপর সরকারি দলের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন চালালে তারা চুপ করে থাকবেন না। ছয় মাস সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপরও ১১ দলের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আঘাত করলে পাল্টা আঘাত আসবে।’ লংমার্চ থেকে তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবি জানান।

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, হাসিনা চলে গেলেও তার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে, এমন পরিস্থিতি তারা হতে দেবেন না। জনগণকে ঐক্যবদ্ধ করতে ১১ দল দেশের প্রতিটি জেলায় যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জনগণের হাতে থাকা সবচেয়ে বড় কার্ড হলো ‘লাল কার্ড’। ভোটাধিকার নিয়ে তামাশা বা গণভোটের রায় অকার্যকর করার চেষ্টা হলে জনগণ বিএনপিকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া পথসভা প্রায় এক ঘণ্টা পর শেষ হয়। এরপর লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। সভায় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Tags: জাতীয় সংসদজামায়াতের আমিরডা. শফিকুর রহমান
Previous Post

পাকিস্তানকে হারাতে কেবল ৫২ বল লাগল ভারতের

Next Post

ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি

Next Post
ছবি: সংগৃহীত

ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT