চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারাতে কেবল ৫২ বল লাগল ভারতের

মেয়েদের এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সহজেই পাকিস্তানকে হারিয়েছে ভারতের মেয়েরা। পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে দেয়ার পর ভারত ব্যাটিংয়েও বেশি বল খেলেনি। মাত্র ৫২ বল খেলে সহজেই জয় তুলে নিয়েছেন হারমনপ্রিত কৌরের দল। এ জয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল ভারতের মেয়েরা। এশিয়া কাপ ক্রিকেটের সব খেলা দেখাচ্ছে আইস্ক্রিন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাহিমা সানা। পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ৫৫ রান তুলে অলআউট হয়, খেলতে পারেনি পুরো ২০ ওভার। জবাব দিতে নেমে মাত্র ৭.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

স্বল্প রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান স্মৃতি মান্দানা। ১২ রান করে আউট হন শাফালি ভার্মা। ৪ রান করে আউট হন প্রতিকা রাওয়াল। পাকিস্তান ম্যাচে কিছুটা ফেরার চেষ্টা করলে দলের হাল ধরেন হারমনপ্রিত, সর্বোচ্চ ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।

পাকিস্তানের পেসার ফাহিমা সানা একাই নেন ভারতের ৩টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার ২৭ রানের জুটি গড়েন। ১৪ রান করে শাওয়াল ও ১৩ রান করে আউট হন মুনিবা আলী। এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পারেনি। পাকিস্তানের মোট আট ব্যাটার দুই অঙ্কের রানে পৌছানোর আগে আউট হন।

পাকিস্তানের পরের ব্যাটারদের রান ছিল- ০, ২, ৩, ০, ৫, ৬, ৯, ০ রান। ০ রানে অপরাজিত থাকেন সবশেষ ব্যাটার সাদিয়া ইকবাল।

ভারতের দুই স্পিনার শ্রী চারানি ও প্রেমা রাওয়াতের ঘূর্ণিতে দিশেহারা ছিল পাকিস্তানের ব্যাটাররা। শ্রী চারানি ৭ রানে ৩টি ও প্রেমা ৯ রানে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা নেন ২টি উইকেট।

Tags: চারানিপাকিস্তানপ্রেমাফাতিমাভারতলিড স্পোর্টসহারমনপ্রিত
Previous Post

বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি ১৪ বছরের সামিউন

Next Post

কার কতটুকু বুকের পাটা, আমরা জানি: জামায়াত আমির

Next Post
ছবি: সংগৃহীত

কার কতটুকু বুকের পাটা, আমরা জানি: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT