চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরাই আমাদের শক্তি

ফরিদুর রেজা সাগর by ফরিদুর রেজা সাগর
10:06 পূর্বাহ্ন 13, জুলাই 2026
in মতামত
A A
বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফরিদুর রেজা সাগর।

ঢাকাসহ সারা দেশে কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে এলাকার রাস্তাঘাট মহাসড়ক ও রেললাইন। বিপর্যস্ত হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। মহাসংকটে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এই অতিবৃষ্টির ফলে দেশের নিম্নাঞ্চলসহ বাংলাদেশের একাংশ আজ বন্যায় ডুবে গেছে। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, উত্তরবঙ্গের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নেত্রকোণা, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা এখন বন্যাদুর্গত। পানিতে ভেসে গেছে গবাদিপশু, পুকুরের মাছ, কাঁচাপাকা বাড়ি। হাহাকার চারদিকে। ঘরে খাবার নেই। চলাচলের রাস্তা নেই।

শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ। বিদ্যুৎ বিভ্রাট। জনপদ বিপন্ন। মানুষের এখন প্রয়োজন খাদ্য। বাসস্থানে থাকার উপযোগী অবস্থা নেই। অনেকের কাঁচাবাড়ি ভেঙে গেছে। বন্যা চলে গেলে এসব বাড়ি মেরামত করতে হবে। তখন প্রয়োজন হবে সাহায্যের। আকাশ যেন উপুড় হয়ে আছে। চারদিকে থইথই পানি। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে। বানের জলে হারিয়ে যাচ্ছে কোলের শিশু। তবে আমরা কি অসহায়? কখনোই না। এরকম উপদ্রুত এলাকায় আমরা একসঙ্গে কাজ করেছি। দলমত নির্বিশেষে তখন সবাই এগিয়ে এসেছি। আমরা নিজেদের এই বিপদ থেকে মুক্ত করেছি। যার যা আছে তাই নিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়েছি। মানুষের খাদ্য সংকটকে কাটানোর চেষ্টা করেছি। সেই সত্তর সালেও আমাদের এই দেশপ্রেম ছিল তীব্রভাবে। আমরা গিয়েছিলাম বরিশাল, ভোলায়। কাজ করেছিলাম সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে। সেই বন্যা থেকেও আমরা পরিত্রাণ পেয়েছিলাম।১৯৮৮ সালের বন্যার কথা মনে পড়ে। পুরো ঢাকা শহর ডুবে গিয়ে পানিবন্দি ছিল মানুষ। ঢাকায় তখন রাস্তার উপরে নৌকা চলছে। মানুষের সে কী হাহাকার। সেই জলও সরে গেল মাথা তুলে দাঁড়ালো ঢাকা শহর। পত্র-পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় সারাক্ষণ পানিবন্দি মানুষের দুর্গতির কথা। আমি মনে করি আমরা যেহেতু দেশকে ভালোবাসি তাই সবাই মিলে দেশকে বিপদ থেকে মুক্ত করবোই। সচ্ছল মানুষের উচিত হবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। দেশের প্রধানমন্ত্রীও বারবার অনুরোধ করছেন আমরা যেন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। অর্থনৈতিক সাহায্য ছাড়াও শুকনো খাবার, ঘরবাড়ি মেরামতের জন্য বিভিন্নভাবে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। দুর্যোগপূর্ণ এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এলাকার তরুণরা এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠনের ব্যানারে।

প্রতি বছরই আমরা দেখি পাহাড় ধসে প্রাণহানির মতো ঘটনা ঘটছে। কিন্তু এর থেকে পরিত্রাণ কি মিলছে? ঘটনা ঘটে যাওয়ার পর পরই আমরা তৎপরতা দেখাই এরপর আবার ভুলে যাই। ঘটনা ঘটার আগে কেন আমরা এর প্রতিকার করি না! এই যে অতিবৃষ্টির ফলে যখন পাহাড় ধস হচ্ছে এর থেকে মুক্তি পেতে হলে পাহাড়ের কোলঘেঁষে যে বসতি তৈরি হয় সেগুলো থেকে মানুষকে বিরত রাখা গেলে অবশ্যই এই প্রাণহানি এড়ানো সম্ভব। পাহাড়ের সৌন্দর্য রক্ষা করতে হলে পাহাড়ে জনবসতি বন্ধ করা প্রয়োজন। পাহাড় কেটে বসতি গড়ে ওঠার কারণে প্রাকৃতিক সৌন্দর্যও বিঘ্নিত হচ্ছে। মানুষের ভেতর সচেতনতা গড়ে তুলতে পারলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করি। পাহাড়ি ঢলকে মোকাবিলা করার শক্তি অর্জন করতে হবে। এই পানিকে নির্বিঘ্নে খালে প্রবেশ করিয়ে নদীতে দিতে পারলে সমতলে পানির চাপ কমে যাবে বলে বিশ্বাস করি।

বছর বছর বন্যা এসে যেন আমাদের নিঃস্ব করতে না পারে সেজন্য বন্যা মোকাবিলার ব্যবস্থা করতে হবে। শুধু সরকারই নয় বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতে পারে।

আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে জেগে উঠি। এটাই বাংলাদেশ। এটাই বাঙালির চরিত্র। বন্যায় আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো- এই হোক আমাদের শপথ। ১৯৯১ সালের ২৯শে এপ্রিল দেশের দক্ষিণপূর্বাঞ্চল ভয়াবহ ঝড়ের কবলে পড়ে জলোচ্ছ্বাসে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। সেই সময়ে অনেক প্রাণহানি হয়েছিল। তারপরও আবার আমরা মাথা তুলে দাঁড়িয়েছি। এভাবেই বারবার আমরা বিপদ থেকে জেগে উঠি, বাংলাদেশ জেগে ওঠে। আমাদের দেশে আইলা আসে, সিডর আসে, ঝড় জলোচ্ছ্বাস আসে- এসব মোকাবিলা করেই আমরা টিকে থাকি। আমাদের একতাই বাংলাদেশকে এগিয়ে নেয়। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগই নয় আমরা যেকোনো কাজে হাতে হাত রেখে সবাই মোকাবিলা করি। বাংলাদেশ বারবার মাথা তুলে দাঁড়ায়। আমরাই আমাদের শক্তি হয়ে কাজ করি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: মুষলধারে বৃষ্টি
Previous Post

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

Next Post

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

Next Post
ইবরার টিপু ও অন্য একজনের ছবি, একজনের মুখের ছবি স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

কক্সবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ছবি, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT