ফরিদুর রেজা সাগর

ফরিদুর রেজা সাগর

ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম
শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগরের জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫ । মা প্ৰখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা বাংলাদেশের প্রথম চলচ্চিত্ৰবিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক এবং এদেশের প্রথম শিশুচলচ্চিত্র ‘প্রেসিডেন্ট” এর নির্মাতা ফজলুল হক । ‘প্রেসিডেন্ট’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন ফরিদুর রেজা সাগর। শিশুসাহিত্যিক হিসেবে ফরিদুর রেজা সাগরের খ্যাতি দু'দশক ধরে। ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি শিশুকিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ইমপ্রেস গ্রুপের পরিচালক। এক সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত ছিলেন। এখনও পত্রপত্রিকায় তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন। তিনি ছোটদের পত্রিকা ‘টইটুম্বর’এর পরিচালনা পর্ষদের সদস্য। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কারসহ পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং ইউরো শিশুসাহিত্য পুরস্কার ২০০৫। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্ৰ সাংবাদিক সমিতি পুরস্কার (বাচসাস), কালচারাল রিপোর্টার্স এ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০২) সহ জাতীয় পর্যায়ে আরো অনেক পুরস্কার।

বিশ্বব্যাপী চ্যানেল আই

বিশ্বব্যাপী চ্যানেল আই। এই নামে চ্যানেল আই থেকে অনুষ্ঠান প্রচার হয়েছে এটা আপনারাও জানেন। চ্যানেল আই যখন আটাশ বছরে পদার্পণ করছে তখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাঙালিরা চ্যানেল আই দেখতে...

Read moreDetails

তরুণদের বাংলাদেশ

‘ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুঝ আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’ রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা প্রবীণ অথবা নির্জীব হয়ে আছে তাদের জাগিয়ে...

Read moreDetails

প্রিয় আমীরুল তোমাকে লিখছি…

প্রিয় আমীরুল, তোমাকে নিয়ে এভাবে এত দ্রুত লিখতে হবে এটা ভাবিনি। তবু লিখতে হলো। তোমাকে নিয়ে লিখতে গিয়ে অনেক অনেক স্মৃতি মনে পড়ছে। কোনটা রেখে কোনটা লিখব! কত ঘটনাই তো...

Read moreDetails

গানের দেশ বাংলাদেশ

ধানের দেশ গানের দেশ বাংলাদেশ বাংলাদেশ। গোলা ভরা ধান আর গলায় গলায় গান। বাংলাদেশকে বলা হয় গানের দেশ পাখির দেশ। সবুজের দেশ বাংলাদেশ। এখানে ঘুম ভাঙার আগেই পাখিরা গান গায়।...

Read moreDetails

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লীজননী—আসলেই আমাদের এই বাংলার রূপ অপূর্ব সুন্দর। অসংখ্য নদ-নদীবেষ্টিত আমাদের বদ্বীপ সেই আদিকাল থেকেই বিদেশিদের কাছে ভূস্বর্গ হিসেবে পরিচিত। বুক জুড়ে তার সবুজের সমারোহ।...

Read moreDetails

শিক্ষার অধিকার ও বাংলাদেশ

প্রতি বছর ৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করাই এই দিবসটির মূল উদ্দেশ্য। তবে বর্তমান যুগে সাক্ষরতা শুধু পড়তে...

Read moreDetails

ধানসিঁড়ির বাংলাদেশ

‘আবার আসিব ফিরে’— জীবনানন্দ দাশের এই বিখ্যাত কবিতাটি অনেকেরই জানা কিংবা পড়া। কবিতাটি শুনলেই মনে হবে কবি ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসার কথা বলেছেন। এটা আমাদের অনেকেরই মনে হতে পারে।...

Read moreDetails

টেলিভিশনের নাম মাছরাঙা

সময়ের প্রেক্ষাপটে মানুষের বিনোদনের চাহিদার কথা বিবেচনা করে বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠিত হয়। দেশে এখন অর্ধ শতাধিক টেলিভিশন চ্যানেল। কিছু চ্যানেল শুধু সংবাদ পরিবেশন করে। কিছু চ্যানেল আছে অনুষ্ঠান এবং...

Read moreDetails

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

টাপুর টুপুর বৃষ্টি পড়ে-কথাটি শুনলেই মনের ভেতর বৃষ্টির রিমঝিম শব্দে মন উচাটন হয়ে যায়। এখন যদিও বর্ষাকাল শেষ হয়ে শরৎকাল চলছে। মনে আছে বাংলাদেশ টেলিভিশনে ‘ঋতুর রংয়ে আঁকা’ নামের একটি...

Read moreDetails

মায়রা, মায়রন আর ছোট্ট মৌমাছি

মায়রা ও মায়রন দুই ভাইবোন। তারা তাদের নানাভাইকে অনেক ভালোবাসে। নানাভাইও তাদের খুব আদর করেন। নানিকে তারা বুবাই বলে ডাকে। ছুটির দিনে তারা নানাবাড়িতে গিয়ে খুব আনন্দ করে। নানাভাই শুক্রবারে...

Read moreDetails

মায়রা-মায়রন অচিন দেশে

তোমাদেরকে মায়রা মায়রনের বিড়ালের গল্প শুনিয়েছি। এ বিড়ালটা অদ্ভুত রকমের আচরণ করে। অন্য সাধারণ বিড়ালের মতো সে নয়। মায়রা-মায়রন নানাভাইয়ের সঙ্গে খেলা করছে আর নানাভাই তখন টেলিভিশনে বিড়ালের কার্টুন দেখছেন।...

Read moreDetails

সবার শক্তি বাংলাদেশ

আমার অফিস রুমে বসে ক্রিকেট খেলা দেখছিলাম। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট খেলা চলছিল। পাশে বসা সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান, রেজানুর রহমান, শামসুল হক, সুমন চিশতী সহ বেশ কয়েকজন।...

Read moreDetails

আরেক রকম যোদ্ধা

আমরা খুব পরিশ্রমী জাতি। এ কথা বিশ্বব্যাপী সকলেই জানে। আমরা শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত। আমাদের দেশের আবহাওয়া না অতি গরম, না অতি ঠান্ডা। অল্প ঘাম হবে। অল্প পরিশ্রমে ক্লান্ত হয়...

Read moreDetails

সৃষ্টির বাংলাদেশ

সেদিন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলছিলেন, মানুষ কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়, কখনো নেয় না। কিন্তু মানুষ জানে না কখন সে ইতিহাসের অংশ হয়ে যায়। আসলে সেটা...

Read moreDetails

সংখ্যা রহস্য

ইদানীং সংখ্যাতত্ত্ব নিয়ে ভালো করে লেখাপড়া করতে ইচ্ছা করছে। একসময় এই সংখ্যা নিয়ে খেলা করতাম। ছোটবেলায় শিখেছিলাম কেউ মনে মনে একটি সংখ্যা ধরলে সেটিকে নানা যোগ বিয়োগ করে সে না...

Read moreDetails

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ টেলিভিশনে প্রথম দিকে যে কয়জন প্রযোজক ছিলেন মোস্তাফিজুর রহমান তাঁদের ভিতর অন্যতম একজন। প্রথম জীবনে তিনি চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন সহকারী পরিচালক হিসেবে। আমার বাবা ফজলুল হকের সঙ্গেও তিনি...

Read moreDetails

লাল পিঁপড়ে এবং মায়রা-মায়রন

ভোরবেলা। পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। বাগানের ফুলে শিশিরের ফোঁটা ঝলমল করছে। মায়রা আর মায়রন দৌড়ে বেরিয়ে এলো। চলো, আজ বাগানে নতুন কিছু খুঁজে দেখি! বলল মায়রা। আমি তো রেডি!...

Read moreDetails

আমাদের একজন সায়ীদ স্যার

আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সঙ্গে আমার পরিচয় কবে? অনেকবার ভাবার চেষ্টা করেছি। স্যারকে নিয়ে আমি কয়েকটি লেখাও লিখেছি। আমার মনে পড়ে আমি যে স্কুলে পড়তাম তার পাশেই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ...

Read moreDetails

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

তিনি যে আমার জীবনে কত বিস্ময় উপহার দিয়েছেন তা তিনি জেনেছেন জীবনের একেবারে শেষ প্রান্তে এসে। যদিও আমি জানতাম না, আমার সঙ্গে আর কথা হবে না ২০২০ সালের পরে। আমি...

Read moreDetails

ছোটকাকু আফজাল হোসেন

বছর কয়েক আগে একবার কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। কক্সবাজারে ঢোকার মুখেই একটা গোলচক্কর ছিল- আমাদের গাড়িটা সেই গোলচক্কর ঘুরতেই হঠাৎ করে একটা শব্দ হয়ে স্টার্ট বন্ধ হয়ে গেল। ড্রাইভার অনেক চেষ্টা...

Read moreDetails
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist