চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়রা, মায়রন আর ছোট্ট মৌমাছি

দৈনিক আমাদের সময়ের সৌজন্যে

ফরিদুর রেজা সাগর by ফরিদুর রেজা সাগর
12:29 অপরাহ্ন 25, আগস্ট 2026
in শিল্প সাহিত্য
A A
বাচ্চারা বাগানে বসে হাসিমুখে কথা বলছে, পাশে মৌমাছি উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়রা ও মায়রন দুই ভাইবোন।

তারা তাদের নানাভাইকে অনেক ভালোবাসে।

নানাভাইও তাদের খুব আদর করেন।

নানিকে তারা বুবাই বলে ডাকে।

ছুটির দিনে তারা নানাবাড়িতে গিয়ে খুব আনন্দ করে।

নানাভাই শুক্রবারে অফিসের মসজিদে গিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি বাসায় এসে নাতি-নাতনিকে নিয়ে খেলায় মেতে ওঠেন। তাদের নানা ধরনের গল্প শোনান। কুইজ খেলেন। ছোট্ট বল নিয়ে তাদের দিকে ছুড়ে মারেন। মায়রা আর মায়রনও নানাভাইয়ের সঙ্গে খেলা করতে ভালোবাসে।

একদিন সকালে বুবাই বাগানে ফুলগাছে পানি দিচ্ছিলেন।

মায়রা ও মায়রনও তার সঙ্গে বাগানে গেল। চারদিকে লাল, হলুদ, সাদা আর বেগুনি রঙের অনেক সুন্দর ফুল ফুটেছিল। ফুলের ওপর রঙিন প্রজাপতি উড়ছিল। আর তারা দুজনে খেলা করছিল বাগানে।

হঠাৎ একটি ছোট্ট মৌমাছি ভনভন শব্দ করতে করতে একটি ফুলের ওপর বসল। রঙিন ডানার মৌমাছি। মৌমাছিটিকে দেখে মায়রা অবাক হয়ে বলল, বুবাই, দেখো! কী সুন্দর ছোট্ট পাখি!

বুবাই হেসে বললেন, না নানুভাই, এটা পাখি নয়। এটাকে বলে মৌমাছি।

মায়রন জিজ্ঞেস করল, মৌমাছি এখানে কী করছে?

বুবাই বললেন, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে। সেই মধু দিয়ে তারা চাক বানায়। আমরা যে মিষ্টি মধু খাই, সেটি মৌমাছির অনেক পরিশ্রমের ফল।

মায়রা মন দিয়ে মৌমাছিটির কাজ দেখতে লাগল।

মৌমাছিটি এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে।

মায়রা বলল, এত ছোট্ট হয়েও কত পরিশ্রম করে!

বুবাই বললেন, হ্যাঁ, তাই আমাদের কোনো প্রাণীকেই কষ্ট দেওয়া উচিত নয়। ছোট হলেও প্রত্যেক প্রাণীই পৃথিবীতে একটি বড় বড় কাজ করে।

মায়রা ও মায়রন নতুন একটি বিষয় শিখে খুব খুশি হলো।

তারা মনে মনে ঠিক করল, গাছ লাগাবে, ফুলের যত্ন নেবে এবং মৌমাছিসহ সব প্রাণীকে ভালোবাসবে।

বুবাই তাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতি আমাদের ভালোবাসবে।

সবাই তখন হাসতে হাসতে ঘরের দিকে ফিরে গেল।

Tags: গল্পমায়রনমায়রামৌমাছি
Previous Post

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

Next Post

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

Next Post
বাংলাদেশের দাবার বোর্ডে টুর্নামেন্টের অভাব ও আর্থিক অনিশ্চয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের জন্য নারী প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডব্লিউএইচও'র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT