চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ’

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
4:21 অপরাহ্ন 28, মে 2023
in - সেমি লিড, গাজীপুর, জনপদ, রাজনীতি
A A
জনপ্রিয় নেতা ও কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আমার মা জায়েদা খাতুন জানিয়েছেন, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

আর নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, নগরীর উন্নয়নে কাজ করবেন তিনি।

আজ রোববার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নিব। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করব। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমরা জন্মগত আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। অন্যরা কী বলল, তাতে আমাদের কিছুই যায় আসে না।

বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বলেন, এটি আমার বিষয় না, এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: গাজীপুর সিটি কর্পোরেশন
Previous Post

আইপিএল ফাইনাল: বৃষ্টি হলে যে নিয়মে খেলা হবে

Next Post

এশিয়ান পেইন্টস ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা

Next Post
চারজন ব্যক্তি কালার অব দ্য ইয়ার ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান পেইন্টস ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা

বাংলাদেশি নারীদের বিভিন্ন শাড়ি পরা ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT